এক্সপ্লোর

Sitalkuchi Violence Update: শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব সিআইডির

আগামী ২৫ মে থেকে ২ জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে আলাদা ভাবে তলব করা হয়েছে।

কলকাতা: কোচবিহারের শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব করল সিআইডি। এর আগে দু’বার তলব করা হলেও ভবানীভবনে আসেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অতিমারীর কথা বলে ভিডিও কনফারেন্সের আর্জি জানিয়েছিলেন তাঁরা। তা পত্রপাঠ নাকচ করে সিআইডি। তদন্তকারী সংস্থা জানায়, সশরীরে হাজিরা দিতে হবে।

সিআইডি সূত্রে খবর, আগামী ২৫ মে থেকে ২ জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে আলাদা ভাবে তলব করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার তাঁদের নোটিস পাঠাল সিআইডি।  বিধানসভা ভোটের দিন শীতলকুচির জোড়পাটকির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তেই কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করা হয়েছে।  সিআইডি সূত্রে খবর, সেদিন কোন পরিস্থিতিতে, কার নির্দেশে গুলি চালানো হয়েছিল, তা নিয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা হবে।  

১০ এপ্রিল, অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন। রক্তে ভিজেছিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকি গ্রামের মাটি। ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার সহনাগরিকের। গুলিতে আহত হন আরও কয়েকজন। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্ব গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করছে।

সোমবার শীতলকুচি গুলিকাণ্ডে, দুই অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬জনকে তলব করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। মঙ্গলবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁদের। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন। এর আগে দুবার তলব করা হলেও হাজির হননি তাঁরা। উল্টে করোনাআবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানান সাআইএসএফ-এর আইজি। কিন্তু তা খারিজ করে দিয়ে মঙ্গলবার ভবানীভবনে সশরীরে ৬ জনকে হাজিরা দিতে বলা হয়।

উল্লেখ্য, শীতলকুচি গুলিকাণ্ডে মাথাভাঙা থানার আইসি এবং সেক্টর ও  অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মঙ্গলবারই শীতলকুচিকাণ্ডে কোচবিহারের তত্‍কালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করে সিআইডি। সূত্রের খবর, মাথাভাঙা থানার আইসি-কে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দেবাশিস ধরকে ডাকে সিআইডি।  মাথাভাঙার এসআই-কেও তলব করা হয়।  ওই এসআই ঘটনার দিন আরটি মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন।  শীতলকুচি গুলিকাণ্ডে এসডিপিও সুরজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রে খবর, মিলিয়ে দেখা হবে আইসি-র সঙ্গে এসডিপিও-র বয়ান।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget