এক্সপ্লোর

Partial Lockdown In Bengal: করোনার জের, বাতিল একাদশের পরীক্ষা, নিজের স্কুলেই এবার উচ্চ মাধ্যমিক

বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

কলকাতা: করোনা পরিস্থিতির জেরে বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

বিবৃতি জারি করে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে।


Partial Lockdown In Bengal: করোনার জের, বাতিল একাদশের পরীক্ষা, নিজের স্কুলেই এবার উচ্চ মাধ্যমিক

ওই বিজ্ঞপ্তিতে সংসদ উল্লেখ করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে। তবে সংসদ জানিয়েছে পরিবর্তন হচ্ছে সময়ের। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষার বদলে পরীক্ষা হবে ১২ টা থেকে ৩টে ১৫। একই সঙ্গে সংসদ উল্লেখ করেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, চলতি বছর ১৫ জুন থেকে হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই একই সময় হওয়ার কথা ছিল একাদশ শ্রেণির পরীক্ষাও। সেই মতো সূচিও প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। প্রসঙ্গত, গত বছর লকডাউনের জেরে বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা। বাতিল হয়েছিল একাদশের কয়েকটি বিষয়ের বার্ষিক পরীক্ষাও। পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

এদিকে করোনা মোকাবিলায় রাজ্যে লাগু হচ্ছে আংশিক লকডাউন। আজ থেকেই বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা। আজ থেকেই বন্ধ জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। ২ মে গণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিডারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ।

 

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget