এক্সপ্লোর
Earthquake : বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
Peru Earthquake : পালাও, পালাও চিৎকার ... তারই মধ্যে আবার অকুতোভয় হয়ে কোনও কোনও টিভি অ্যাঙ্কর লাইভ করে গেলেন।

Peru : বিরাট ভূমিকম্প
Source : Unsplash
থরথর করে কাঁপল বাড়ি। দলে উঠল বহুতল। বাড়ির মধ্যে চেয়ার টেবিল দুমদাম গেল পড়ে। জলাধার থেকে চলকে পড়ল জল। মাথায় উপর আলোও দোদুল্যমান। আতঙ্কে শুরু হল ছোটাছুটি। দুয়ারে কি দাঁড়িয়ে মৃত্যুদূত? আতঙ্কে ছোটাছুটি শুরু হল। টেলিভিশনে লাইভ অনুষ্ঠান থেকে কোথাও কোথাও দৌড়ে বেরোলেন অতিথিরা। পালাও, পালাও চিৎকার ... তারই মধ্যে আবার অকুতোভয় হয়ে কোনও কোনও টিভি অ্যাঙ্কর লাইভ করে গেলেন।
শুক্রবার সন্ধে । দুলে উঠল পেরু। ভয়ঙ্কর কম্পন অনুভূত হল রাজধানী লিমায়। কম্পনের মাত্রা ৬.৮।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Advertisement






















