এক্সপ্লোর

Cloudburst : প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, জলের তোড়ে ভাঙল হিমাচলের রেলসেতু

North India Situation: দেরাদুনে তামাসা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন টপকেশ্বর মহাদেবের মন্দির। এর পাশাপাশি, মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা।

নয়াদিল্লি: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। দেরাদুনের (Dehradun) সারখেত গ্রামে হড়পা বান। আটকে পড়েন গ্রামবাসীরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। দেরাদুনে তামাসা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন টপকেশ্বর মহাদেবের মন্দির।

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারত: হিমাচল প্রদেশেও (Himachal Pradesh) প্রবল বৃষ্টি হচ্ছে। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়ে চাক্কি রেলসেতু। এর পাশাপাশি, মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF)। বৃষ্টির জেরে কুলু জেলায় সমস্ত স্কুল বন্ধ। পাশাপাশি, জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) প্রবল বর্ষণে কাটরা শহরে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে হড়পা বান। ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। 

 

জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৩টে নাগাদ সারখেত গ্রামে হড়পা বান আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামে আটকে থাকা সবাইরে উদ্ধার করা হয়েছে। নিকটবর্তী একটি রিসর্টে রাখা হয়েছে সংশ্লিষ্টদের। টপকেশ্বর মহাদেবের মন্দিরের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে অবিরাম বৃষ্টির জেরে ভয়ঙ্কর রূপ নিয়েছে তমসা নদী। বৈষ্ণো দেবী মন্দির ও টপকেশ্বর মহাদেবের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁকোরও। যদিও কোনও ক্ষয়ক্ষতির বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। একাধিক বাড়ি, দোকানে জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। কুলু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় ইতিমধ্যেই সরকারি, বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Somalia Terror Attack: সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলি, বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৫

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, মাঝরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
Amit Shah Speech:
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget