এক্সপ্লোর

Uttarakhand Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয় দেবভূমিতে, রাক্ষুসে ঢেউ গিলে খেল পর পর বাড়ি, নিহত ৪, নিখোঁজ ৫০

Flash Floods In Uttarakhand: প্রচুর ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উত্তরকাশী: মেঘভাঙা বৃষ্টিতে ফের বড় বিপর্যয় নেমে এল 'দেবভূমি' উত্তরাখণ্ডে। হড়পা বানে ভেসে যাওয়ার জোগাড় চারিদিক। ইতিমধ্যেই জলের নীচে চলে গিয়েছে বহু বাড়ি, নির্মাণ। পাহাড়ি এলাকায় বসতি অঞ্চলে আছড়ে পড়তে দেখা গিয়েছে বিধ্বংসী ঢেউ। সব মিলিয়ে প্রায় ৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ৫০। (Uttarakhand Cloudburst)

মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গা নদী সংলগগ্ন এলাকায়। সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পাহাড়ের গা বেয়ে ছুটে চলা নদী একেবারে ফুলে ফেঁপে রাক্ষুসে আকার ধারণ করেছে। হড়পা বানে দ্রুত গতিতে ছুটে আসছে ঘোলাটে জলরাশি। সটান বসতি এলাকায় পর পর বাড়িকে গিলে নিচ্ছে। (Flash Floods In Uttarakhand)

দূর থেকে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। চোখের সামনে ওই ঘটনা ঘটতে দেখে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার, আর্তি শোনা যায় চারিদিক থেকে। হড়পা বানে ক্ষীরগঙ্গা নদী সংলগ্ন, উত্তরকাশীর তরলি গ্রামের বহু বাড়ি ভেসে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, উদ্ধারকার্য শুরু হয়েছে। ত্রাণের ব্যবস্থা করে রাখা হয়েছে আগে থেকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ধারালিতে মেঘভাঙা বৃষ্টির জেরে যে বিপর্যয় নেমে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন এবং একাধিক টিম উদ্ধারকার্যে নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার, পরিস্থিতির দিকে নজর রাখছি। সকলে যাতে নিরাপদ থাকেন, প্রার্থনা করছি ঈশ্বরের কাছে'।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ক্ষীরগঙ্গা জলাধারের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরেই বিপর্যয় নেমে এসেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধারালি গ্রামের, গঙ্গোত্রী যাওয়ার পথে এই ধারালি গ্রামে থামতে হয়। নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছে। গ্রামের বাড়িঘর, দোকান সব ভেসে গিয়েছে। জলের তোড়ে রাস্তা উঠে গিয়ে পড়ে রয়েছে কাদা। একাধিক হোটেল এবং হোমস্টে-র কোনও অস্তিত্ব আর নেই। 

ধারালিতে প্রায় ৫০ জনের কোনও খোঁজ নেই বলে জানা গিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে অন্তত ১০-১২ জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন। পাশাপাশি, চার জনের মৃত্যুর খবরও উঠে এসেছে। বানালা পাত্তি এলাকায় জলের তোড়ে ১৮টি ছাগল ভেসে যায়। আবহবিদরা জানিয়েছেন, ১০ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলবে।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
Delhi Protest Update: আজ ফের পথে নামছে 'ককরোচ'-রা, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, রাস্তায় পুলিশের টহল
আজ ফের পথে নামছে 'ককরোচ'-রা, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, রাস্তায় পুলিশের টহল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget