এক্সপ্লোর

Coal Smuggling Scam: কয়লা পাচারকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার সিআইডি-র

উল্লেখ্য, কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করে। কয়লাকাণ্ডের তদন্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে গতকাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে ফলে রাজ্যের যে কোনও জায়গাতেই কয়লা পাচারকাণ্ডের তদন্ত চালাতে কার্যত কোনও বাধা নেই সিবিআইয়ের।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি বেআইনি কয়লা খনিতে যান সিআইডি-র তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সিআইডি সূত্রে খবর, কয়লা পাচারে এলাকা ভাগ করা ছিল। মূলত নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিংহ। সিআইডি-র দাবি, খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়। তল্লাশি অভিযান চলাকালীন গা ঢাকা দেন রণধীর সিংহ। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। কয়লা পাচারে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বাড়ি থেকেই পাকড়াও করা হয়। 

উল্লেখ্য, কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করে। কয়লাকাণ্ডের তদন্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে গতকাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে ফলে রাজ্যের যে কোনও জায়গাতেই কয়লা পাচারকাণ্ডের তদন্ত চালাতে কার্যত কোনও বাধা নেই সিবিআইয়ের। অনুপ মাঝি তথা লালা আবেদন করে তাঁর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না নেওয়া হয়। সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। 

ভোটের মুখে কয়লাপাচার মামলায় সিবিআই তৎপরতা নিয়ে এর আগেই রাজনৈতিক তর্কযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। এবার কয়লাপাচার কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিআইডি। প্রসঙ্গত, কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী ও শ্বশুরকে তলব করল সিবিআই। দু’জনকেই আগামী ১৫ মার্চ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। অন্যদিকে এর আগেই কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

সেরা শিরোনাম

Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget