এক্সপ্লোর

Cold Wave in India: কাঁপছে উত্তর ভারত, ঠান্ডার কামড়ে বাড়ল স্কুলের ছুটি

Weather Update: নতুন বছরের প্রথম সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নয়াদিল্লি: বাংলায় এখনও ঠান্ডা নেই। কিন্তু গোটা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ছবিটা একেবারে উল্টো। প্রবল ঠান্ডায় কাঁপছে ভারতে ওই গোটা এলাকা। ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের দাপটে কার্যত জবুথবু গোটা উত্তর ভারত। নতুন বছরের প্রথম সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

শীতের দাপট:
সোমবারও ঠান্ডা কেঁপেছে দিল্লি থেকে রাজস্থান। উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকার সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই রাজ্যগুলির কিছু কিছু জায়গায় তীব্র ঠান্ডার দাপটও দেখা যাবে। একই পরিস্থিতি দেখা যাবে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায়। আগামী ২-৪ দিন হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। একই সতর্কতা রয়েছে রাজস্থানের কিছু এলাকাতেও। 

কুয়াশার দাপট:
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর বুলেটিন বলছে ভারতীয় গাঙ্গেয় অববাহিকার উপর হালকা বায়ু এবং অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের একাধিক এলাকায় আগামী ২-৩ দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট দেখা যাবে। একই পরিস্থিতি থাকবে বিহারেও।  হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম, মধ্য প্রদেশ ও ওড়িশার কিছু জায়গাতেও আগামী ২ দিন কুয়াশার দাপট দেখা যাবে।

IMD জানাচ্ছে, আগামী ২ দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।      

বাড়ছে শীতের ছুটি:
প্রবল ঠান্ডার কারণে পঞ্জাবে আরও এক সপ্তাহ শীতের ছুটি বেড়েছে পঞ্জাবের সব সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। শীতের কারণে বদলেছে স্কুলের সময়ও। উত্তরপ্রদেশের লখনউতে প্রবল শীত এড়াতে সোমবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের সময় সকালে দশটা থেকে দুপুর ২ টো পর্যন্ত করেছে। উত্তরপ্রদেশেই সীতাপুরে বেড়েছে স্কুলের ছুটি। শীতকালীন স্কুলের ছুটি বেড়েছে হরিয়ানাতেও। রাজস্থানের শিকারের ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লি-দূষণ:
কদিন ছাড়া দিয়ে ফের কড়া শীত দিল্লিতে। একদিকে যেমন ঠান্ডা বাড়ছে, তেমনই রাজধানীতে বায়ুদূষণও বাড়ছে লাফিয়ে। 

কাশ্মীরে তুষারপাত:
সম্প্রতি মাঝারি থেকে ভারী তুষারপাত দেখা গিয়েছে কাশ্মীর উপত্যকায়। পহলগাম, সোনমার্গ, গুলমার্গে বরফে ঢেকেছে রাস্তা। তুষারপাতের কারণে বন্ধ হয়েছিল জাতীয় সড়কও। কাশ্মীর উপত্যকার উঁচু জায়গায় ভারী তুষারপাতের কারণে বিপর্যস্তও হয়েছে জনজীবন।

আরও পড়ুন:  গাড়িতে থাকলেও নষ্ট হয় পেট্রল, মেয়াদ শেষ বুঝবেন কীভাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget