এক্সপ্লোর

সরলেন বিজেপি প্রার্থী, বিনা লড়াইয়ে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হলেন কংগ্রেস বিধায়ক

পাটোলে অতীতে কংগ্রেসে ছিলেন। দল ছেড়ে ২০১৪-য় বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়ে জেতেন। কিন্তু ২০১৭-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তত্কালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে মতপার্থক্যের জেরে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন।

মুম্বই: বিনা লড়াইয়ে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেস বিধায়ক নানা পাটোলে। কংগ্রেস গতকাল তাঁকে শাসক শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের স্পিকার পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে। বিজেপি মুরবাদের দলীয় বিধায়ক কিষাণ কাঠোরকে নিজেদের প্রার্থী হিসাবে দাঁড় করায়। কিন্তু আজ স্পিকার নির্বাচনের আগে সরে দাঁড়ান কাঠোর। পাটোলের নির্বাচনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাটোলেকে স্পিকারের আসনের দিকে এগিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নানা পাটোলে কৃষক পরিবার থেকে এসেছেন, তিনি প্রত্যেককে ন্যয়বিচার দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। শনিবারই বিধানসভায় শক্তি পরীক্ষায় পাশ করেছে উদ্ধবের সরকার। ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় জোটের ১৬৯ জনই আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিজেপির ১০৫ বিধায়ক সভাত্যাগ করেন। তখনই বিনা লড়াইয়েই জয়ের আশা প্রকাশ করেছিলেন পাটোলে। তিনি বলেছিলেন, ওদের (বিজেপি) গণতন্ত্রে প্রার্থী দাঁড় করানোর অধিকার আছে। কিন্তু মহারাষ্ট্রের ঐতিহ্যই হল, স্পিকার কোনও লড়াই ছাড়াই নির্বাচিত হন। সেই ধারা অব্যাহত থাকবে বলেই আমরা আশাবাদী। প্রসঙ্গত, এনসিপি-র দিলীপ ওয়ালসে পাটিল শুক্রবারই প্রোটেম স্পিকার নিযুক্ত হয়েছিলেন। পাটোলে ও কাঠোর, দুজনেই চতুর্থবার বিধায়ক হয়েছেন। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ আজ বিধানসভায় বলেন, কিষাণ কিশোরকে স্পিকার প্রার্থী মনোনীত করেছিলাম আমরা। কিন্তু সর্বদল বৈঠকে স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঐতিহ্য আছে বলে উল্লেখ করে অন্য দলগুলি অনুরোধ করে, আমরা তাঁকে তুলে নিই। পাটোলে অতীতে কংগ্রেসে ছিলেন। দল ছেড়ে ২০১৪-য় বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়ে জেতেন। কিন্তু ২০১৭-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তত্কালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে মতপার্থক্যের জেরে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন। কাঠোর ২০০২ সালে ঠানে জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ -এ প্রথম ঠানের অম্বরনাথ থেকে এনসিপির টিকিটে প্রথম বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০০৯, ২০১৪, ২০১৯-এও মুরবাদ থেকে জেতেন। ২০১৪, ২০১৯-এ তিনি বিজেপি প্রার্থী হিসাবে লড়েন। এদিকে ফড়নবিশ আজ বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। স্পিকার পাটোলে একথা ঘোষণা করেন। ফড়নবিশকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ঠাকরে, মন্ত্রীরা।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget