এক্সপ্লোর

Rahul Gandhi: মানহানি মামলায় দু’বছরের সাজা! বিশেষজ্ঞরা বলছেন, ‘বিরল ঘটনা’, কী অপেক্ষা করছে রাহুলের জন্য!

Rahul Gandhi Defamation Case: জনপ্রতিনিধিত্ব আইনের ৮ (৩) নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছেন আইন বিশেষজ্ঞরা।

নয়াদিল্লি: একই দিনে সাজা ঘোষণা এবং তার পরই জামিন মঞ্জুর। তাও বিপন্মুক্ত নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মানহানি মামলায় (অপরাধমূলক) দোষী সাব্যস্ত হওয়ায় কংগ্রেস সাংসদের রাহুল সাংসদ পদই হারাতে পারেন বলে মত আইন বিশেষজ্ঞদের। ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে অন্তত তেমনই নির্দেশ রয়েছে বলে দাবি তাঁদের (Rahul Gandhi Defamation Case। 

আদালত রাহুলকে দু'বছরের সাজা শোনায়

চার বছর আগের মানহানি মামলায় বৃহস্পতিবার গুজরাতের সুরত জেলা আদালতে দোষী সাব্য়স্ত হন রাহুল। আদালত তাঁকে দু'বছরের সাজা শোনায়। পরে যদিও ৩০ দিনের জামিন মঞ্জুর হয় রাহুলের। আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই সময়ের মধ্যে আবেদন জানাতে পারেন তিনি। কিন্তু আদালতে দোষী সাব্যস্ত হওয়াতেই রাহুলের সাংসদ পদ বাতিল হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এ ক্ষেত্রে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮ (৩) নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছেন আইন বিশেষজ্ঞরা। তাতে বলা রয়েছে, যে কোনও অপরাধই হোক না কেন, আদালতে যদি কোনও সাংসদ দোষী সাব্যস্ত হন, সাজার মেয়াদ যদি কমপক্ষে দু'বছর হয়, সে ক্ষেত্রে তাঁর সাংসদ পদটি বাতিল হয়ে যাবে।  তাই রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রমাদ গুনছেন অনেকেই। 

যদিও মানহানি মামলায় রাহুলকে দু'বছরের সাজা শোনানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। আইন বিশেষজ্ঞদের মতে, মানহানি মামলায় (অপরাধমূলক) ৪৯৯ ধারায় রাহুলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধরনের মামলায় দু'বছরের সাজা অত্য়ন্ত বিরল ঘটনা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নিম্ন আদালতের এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানাবেন রাহুল। সেখানে যদি নিম্ন আদালতের রায় বাতিল না হয়, বা সাজার নির্দেশে স্থগিতাদেশ না আসে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারেন তিনি। 

আদালতের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী শিবিরের একাংশ। তাতে বিজেপি-র তরফেও আক্রমণ করা হয়েছে রাহুলকে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, রাহুল আসলে মোদি পদবীর অধিকারী গোটা সম্প্রদায়কে অপমান করেছেন। তাঁর বক্তব্য, “মোদি হল একটি সম্প্রদায়, শুধুমাত্র পদবী নয়। ক্রীড়াবিদ, রাজনীতিক, চিকিৎসক, ব্যবসায়ী রয়েছেন এই সম্প্রদায়ে। তাই কোনও সম্প্রদায়কে পদবীর জন্য যদি চোর বলা হয়, তাতে অপমান হয় বইকি!রাহুল গান্ধী ববছেন তিনি সত্য এবং অহিংসার পুজারী। তার অর্থ কি জাতপাত নিয়ে অপমান করা?”

আরও পড়ুন: Rahul Gandhi: মোদি পদবী নিয়ে কটাক্ষ, মানহানি মামলায় দোষী, সাময়িক জামিন পেলেন রাহুল

রাহুল যদিও সাফ জানিয়েছেন, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। রাজনীতিক হিসেবেই এই মন্তব্য করেছেন তিনি। তাতে কেউ ক্ষতিগ্রস্তও হননি। শুধু তাই নয়, আদালতের রায়ের পর ট্যুইটারে রাহুল মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে লেখেন, 'সত্য এবং অহিংসাই আমার ধর্ম। আর সত্যই আমার কাছে ঈশ্বর। আর অহিংসা হল ঈশ্বরকে পাওয়ার সাধনা'।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, "কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদি হয় কী করে?"

২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় করা মন্তব্যে বিতর্ক

রাহুলের এই মন্তব্যেই বিতর্ক বাধে। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। তাতে রাহুলের বিরুদ্ধে (অপরাধমূলক) মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget