এক্সপ্লোর

দ্বিতীয়বার হার বিজেপি প্রার্থী কুস্তিগীর যোগেশ্বরের, হরিয়ানার বরোদা ফের কংগ্রেসের দখলে

এই ফলে উচ্ছ্বসিত হরিয়ানা কংগ্রেস সভানেত্রী কুমারী শেলজার প্রতিক্রিয়া, এমন সিদ্ধান্তের মাধ্যমে বরোদার বাসিন্দারা কৃষক ও শ্রমিক বিরোধী শক্তিগুলিকে সমুচিত জবাব দিয়েছে। ইন্দু রাজ নারোয়ালের জয় কৃষক, শ্রমিকদের জয়। আমি বরোদার মানুষকে কথা দিচ্ছি, কংগ্রেস তাদের প্রত্যাশা পূরণ করবে।

নয়াদিল্লি: হরিয়ানায় বরোদা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ইন্দু রাজ নারোয়ালের কাছে ১০ হাজারের বেশি ভোট হারলেন যোগেশ্বর দত্ত। তাঁকে পরাজিত করে বরোদা বিধানসভা আসনের দখল বহাল রাখল কংগ্রেস। এই কেন্দ্রে অলিম্পিকে অংশগ্রহণকারী কুস্তিগীর এই বিজেপি প্রার্থীর এটি দ্বিতীয় হার। ২০১৯ এর বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী কৃষাণ হুডার কাছে এখানে প্রায় ৪৮০০ ভোটে হারেন যোগেশ্বর। এপ্রিলে কৃষাণের মৃত্যুতে আসনটি শূন্য হয়। হুডা ২০১৯ এর আগে ২০০৯, ২০১৪-তেও জিতেছিলেন সেখানে। এই ফলে উচ্ছ্বসিত হরিয়ানা কংগ্রেস সভানেত্রী কুমারী শেলজার প্রতিক্রিয়া, এমন সিদ্ধান্তের মাধ্যমে বরোদার বাসিন্দারা কৃষক ও শ্রমিক বিরোধী শক্তিগুলিকে সমুচিত জবাব দিয়েছে। ইন্দু রাজ নারোয়ালের জয় কৃষক, শ্রমিকদের জয়। আমি বরোদার মানুষকে কথা দিচ্ছি, কংগ্রেস তাদের প্রত্যাশা পূরণ করবে। বরোদার উপনির্বাচনের ফলে প্রমাণ, কংগ্রেসের ভূপিন্দর হুডা হরিয়ানার শাসক বিজেপির মনোহরলাল খট্টর ও জেজেপির দূষ্যন্ত সিংহ চৌতালার যৌথ শক্তিকে প্রতিহত করতে সফল হয়েছেন, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জাঠ অধ্যুষিত কেন্দ্রটি কব্জা করতে বিজেপি, জেজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রী বরোদার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যোগেশ্বর জিতলে মন্ত্রিসভায় সামিল করা হবে। এমনকী তিনি এলাকার উন্নয়নে নিজে নজর দেবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বোঝা যাচ্ছে, কৃষক সম্প্রদায় অধ্যুষিত এই কেন্দ্রের জনগণ কেন্দ্রের সাম্প্রতিক কৃষিবিল নিয়ে বিজেপির ওপর এতটাই অসন্তুষ্ট ছিলেন যে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। অন্য়দিকে বরোদা আসনটি ভূপিন্দর হুডার শক্ত ঘাঁটি বলে পরিচিত। তিনি নিজে প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, আর কোনও বড় মাপের কংগ্রেস নেতাকে আসরে নামতে হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget