এক্সপ্লোর

Coromandel Train Accident: সম্বল শুধু টর্চ! দুর্ঘটনা-আতর্নাদ শুনেই উদ্ধারে ঝাঁপালেন স্থানীয়রা

Train Accident: যে কজন প্রত্যক্ষদর্শী এবং যাত্রীরা দুর্ঘটনার পরে কথা বলতে পেরেছেন। তাঁরা সকলেই জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

কলকাতা: ২ টি নয়, পরপর ৩ টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) পাশাপাশি বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়ি ও হাওড়া-বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

যে কজন প্রত্যক্ষদর্শী এবং যাত্রীরা দুর্ঘটনার পরে কথা বলতে পেরেছেন। তাঁরা সকলেই জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তার কাছাকাছিই রয়েছে লোকালয়। ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। প্রত্যক্ষদর্শী, যাত্রীদের কয়েকজন জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দারাই টর্চ হাতে এসে পৌঁছন ঘটনাস্থলে। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও কিছু দেখা যাচ্ছিল না। লাইন উপড়ে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পরপর বগি। মালগাড়ির উপর উঠে গিয়েছে করমন্ডল এক্সপ্রেসের কামরা। পাল্টি খেয়ে পড়ে রয়েছিল একাধিক কামরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভিতর থেকে অনেকেই চিৎকার করছিলেন। 

তখনই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অন্ধকারের মধ্যে হাতে টর্চ নিয়ে শুরু করা হয় উদ্ধারকাজ। তাঁরাই অনেককে ট্রেন থেকে বের করেন। যতটা পারেন সাহায্য করেন। টর্চ সম্বল করেই উদ্ধারকাজ চলেছে। জখমদের উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। গৌতম মুখোপাধ্যায় বলেন, 'দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসেছেন বলে জানান তিনি। তাঁরাই তাঁদের বের করে, রেললাইন ধরে হাঁটিয়ে কিছুটা দূরে নিয়ে এসেছেন।'রেলের তরফে এখনও কোনও ঘোষণা হয়নি। কীভাবে উদ্ধার হবে, তা নিয়ে রেল এখনও কিছু করছে না। এমনটাই অভিযোগ শালিমার ও করোমন্ডল এক্সপ্রেসের এক যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে কিছু ছিল না। পরে কয়েকটা হ্যালোজেন লাইটের ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, 'যতবার দাঁড়াবার চেষ্টা করছি। ততবারই পড়়ে যাচ্ছি। কোনদিকে বগি হেলে যাচ্ছে বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না। কীভাবে বেরিয়েছি নিজেও জানি না। যতদূর চোখ যাচ্ছে ততদূর হেলে পড়ে রয়েছে বগিগুলি।'

বেশ কিছুক্ষণ পরে হ্যালোজেনের ব্যবস্থা করা হয়। বাকি উদ্ধারকাজের সামগ্রী আনা হয়। এসে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। পৌঁছয় অ্যাম্বুল্যান্স, গ্যাস কাটার আসে। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে বের করা হয় আটকে পড়াদের। উদ্ধার হয় দেহও। রাত দশটা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। 

আরও পড়ুন: ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের টিম, ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget