এক্সপ্লোর

Train Accident: ভয়াবহ রেল দুর্ঘটনা বালেশ্বরে, নিহত-আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা রেলের

Train Accident Compensation:ভয়াবহ দুর্ঘটনায় আহত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নয়াদিল্লি: বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২টি এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আহত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

যাঁরা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, গুরুতর জখমদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য জখমদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

 


রাজনৈতিক প্রতিক্রিয়া:


শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ট্যুইটে বলেছেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকাহত। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।'

 

দুর্ঘটনার খবর পেয়ে এদিন ট্যুইটারে অমিত শাহ লেখেন, 'ওড়িশার (Odisha) বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা সত্যিই যন্ত্রণাদায়ক। এনডিআরএফ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যান্য দলও উদ্ধারকার্যে হাত লাগানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) মুখোমুখি সংঘর্ষ। ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।'

ট্যুইটে উদ্বেগ প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তিনি ট্যুইট করেছেন, 'জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রেল। রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার।' 

আরও পড়ুন: ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের টিম, ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget