এক্সপ্লোর

Odisha Train Accident : হাসপাতালে আহতদের আর্তনাদ, স্বেচ্ছায় রক্ত দিতে হাজির বহু মানুষ

Train Accident : বিশাল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনটা তালগোল পাকিয়ে গেছে। ধাতব কামরাগুলো দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে একটার ওপর আরেকটা উঠে গেছে

বালেশ্বরে : চারিদিকে হাহাকার ! দুর্ঘটনায় আহতদের আর্তনাদ। কার্যত 'মৃত্যুপুরীতে' পরিণত হয়েছে দুর্ঘটনাস্থল। হাসপাতাল গুলিতে উপচে পড়ছে আহতদের সংখ্যা। তাঁদের চিকিৎসার জন্য রক্তের চাহিদা রয়েছে। সেকথা জানতে পেরে অনেকেই রক্তদান করার জন্য বালেশ্বরে জমায়েত করেছেন। দুর্ঘটনায় ২৩৩ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। এদিকে আহত প্রায় ৯০০ যাত্রী। 

বিশাল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনটা তালগোল পাকিয়ে গেছে। ধাতব কামরাগুলো দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে একটার ওপর আরেকটা উঠে গেছে। কামরার ভিতরে লোহার কাঠামো, সিট সব উপড়ে গেছে। দরজা, জানলা আর আস্ত নেই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আহতরা। চাদরে মু়ড়ে নিয়ে যাওয়া হচ্ছে সার সার মৃতদেহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ঘিরে চিৎকার চেঁচামেচি। আর তাকে ছাপিয়ে অ্য়াম্বুল্য়ান্সের সাইরেনের শব্দ। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে বাহানগা এলাকা যেন পরিণত হল কার্যত মৃত্য়ুপুরীতে! বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্য়ুত দুটি কামরায় ধাক্কা মেরে, উল্টে গেল যাত্রীবোঝাই শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা।

কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের মালগাড়ির ওপর। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁদের সেটা বিশ্বাস করতেও বেশ কিছুক্ষণ লেগেছে। কোনওমতে বেরিয়ে এসে, ট্রেনের অবস্থা দেখে তাঁরা শিউড়ে উঠেছেন।

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর বহু যাত্রী পাশের একটি খালে গিয়ে ছিটকে পড়েন। 

শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরাই একে একে আহত যাত্রীদের বার করে আনতে শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। চাদরে মুড়ে বার করা হয় পরপর মৃতদেহ। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছোন উদ্ধারকারী দলের সদস্য়রা। আহত যাত্রীদের উদ্ধারের জন্য় রাজ্য় সরকার ২৫টি অ্য়াম্বুল্য়ান্স পাঠায়। এছাড়া কয়েকটি বাসও পাঠানো হয় উদ্ধারকাজের জন্য়। 

এদিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। যার জেরে বিপাকে পড়েন বহু যাত্রী। ট্রেন বাতিলের ঘোষণা করতেই শালিমার স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।  দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস শুক্রবার দুপুর ৩টে, শালিমার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। দুর্ঘটনার জেরে রাত ৮টা ৪৫ মিনিটের শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস এবং ৯টা ২৫ মিনিটের শালিমার-সম্বলপুর এক্সপ্রেস বাতিল করা হয়। 

কিন্তু, যাত্রীদের অভিযোগ, ট্রেন বাতিলের কথা অনেক পড়ে ঘোষণা করা হয়। তার আগে ট্রেন ছাড়ার সময় জানার জন্য, স্টেশন মাস্টারের ঘরে ভিড় জমান যাত্রীরা। তাঁদের দাবি, ট্রেন দেরিতে ছাড়বে বলে আশ্বাস দেওয়া তাঁদের। কিন্তু, শেষমেশ তা বাতিল হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget