এক্সপ্লোর

Coromandel Train Accident: করমণ্ডলে মৃত্যুমিছিল, মৃত ৩০০ ছুঁইছুঁই! ছাপিয়ে গেল গাইসাল ট্রেন দুর্ঘটনার ভয়াবহতাকেও

Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি রয়েছে।

কলকাতা: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে! শেষ পাওয়া খবর অনুযায়ী, সংখ্যাটা ২৯৫। যা ছাপিয়ে গিয়েছে ২৪ বছর আগের গাইসাল ট্রেন দুর্ঘটনার ভয়াবহতাকেও। এবিপি আনন্দে করমণ্ডল বিপর্যয়ের খবর দেখে তাই শিউরে উঠেছেন উত্তর দিনাজপুরের গাইসালের নরেন দাস, মহম্মদ বাদালুরা। 

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি রয়েছে। কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল ৩টি ট্রেন, বাড়ছে রহস্য। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। কিন্তু করমণ্ডলের এই দুর্ঘটনা ছাপিয়ে গিয়েছে গাইসলের ঘটনাকেও। 

প্রসঙ্গ গাইসল

২ অগাস্ট ১৯৯৯। ২৪ বছর আগের ভয়ঙ্কর এক রাত। উত্তর-দিনাজপুর বিহার সীমানার ছোট্ট গ্রাম গাইসালের নির্ঘুম রাত কেটেছিল সেদিন। ঠিক যেমন শুক্রবারের রাত কেটেছে ওড়িশার বাহানাগা গ্রামের বাসিন্দাদের। সেদিন ২৯৪ জনের মৃত্যু হয়েছিল গাইসলের ট্রেন দুর্ঘটনায়, আর সেই সংখ্যা ছাপিয়ে গেল করমণ্ডলের বিভীষিকা।

ওড়িশার বাহানাগার রেল দুর্ঘটনার এই ভয়বহতা, কাঁপিয়ে দিয়ে গেল ৭০৭ কিলোমিটার দূরে গাইসলের মহম্মদ বাদালু, নরেন দাসদের। উত্তর দিনাজপুরের বাসিন্দা মহম্মদ বাদালু বলেন, 'রাত ২-টো নাগাদ প্রচণ্ড আওয়াজ পাই, ভেবেছিলাম বোমা ফেটেছে। তারপর গ্রামের লোক একত্রিত হয়ে স্টেশনে আসে। সেখানে দেখে একটা বগির ওপর ৪টে বগি পরপর উঠে গিয়েছিল। সবচেয়ে উপরের বগি তারে লেগে পুড়ে যায়। বডিগুলো বালির মতো ঝুরঝুর করে পড়ছিল।' 


গাইসাল স্টেশনের পিছনেই নরেন দাসের চায়ের দোকান। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরটা শোনার পরে রাতভর দু-চোখের পাতা এক করতে পারেননি। তিনি বলেন, 'প্রতিদিনের মতো ১০টায় দোকান বন্ধ করে গিয়েছিল...দৌড়ে এলাম স্টেশনে, দেখলাম সব দুমড়ে মুচড়ে গেছে। ততক্ষণে জিআরপি আর আরপিএফ আর বিএসএফ চলে এসেছিল...তারা কাটার দিয়ে কেটে বডি বের করে...কখনও জল চাইছিল...গতকালের ঘটনা সেটা আবার মনে করিয়ে দিল আমাদের...আমরা তখন স্টেশনে আসতাম না ভয়ে। 

কিছু ঘটনা আমাদের জীবনে এমন গভীর দাগ কেটে যায় যে, চাইলেও সেই দাগ মোছা যায় না! গাইসাল থেকে বাহানাগা - সেই কঠিন বেদনাদায়ক স্মৃতিরই যাত্রাপথ!

আরও পড়ুন, 'রেল আমার কাছে সন্তানের মতো, রেলমন্ত্রীকে পরামর্শ দিতে রাজি', করমণ্ডল দুর্ঘটনায় মন্তব্য মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget