এক্সপ্লোর

Coromandel Express: খড়গপুর ছেড়ে যেতেই আচমকাই শিলাবৃষ্টি ও ঝড় শুরু, গাছের ডাল ভেঙে পড়ল করমণ্ডল এক্সপ্রেসের উপর !

Coromandel Express Stopped:দুর্যোগের মুখে করমণ্ডল এক্সপ্রেস ! খড়গপুর ছেড়ে যেতেই অঘটন..

বিশ্বজিৎ দাস, ত্রিপুরা:  শালিমার চেন্নাই-করমণ্ডল এক্সপ্রেস খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার আগে শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে লাইনের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে। প্রায় এক ঘন্টা ধরে লাইনের উপরে দাঁড়িয়ে থাকে করমণ্ডল এক্সপ্রেস। শেষ অবধি পাওয়া খবরে, পরবর্তীকালে রেলের কর্মীরা পৌঁছে গাছটি সরিয়ে ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

 হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।  বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টিপাত  চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার।  
 
দক্ষিণবঙ্গে  শিলা বৃষ্টির আশঙ্কা ,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি জেলাতে।কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।

শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা হুগলি ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। 

উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামীকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।শনিবার এবং রবিবার এইদু দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আরও পড়ুন, 'আমাকে জঙ্গি নেতা বলেছেন'! শুভেন্দুকে নিয়ে মোদিকে চিঠি দেবেন মমতা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget