এক্সপ্লোর

জনতা কার্ফুর দিন কলকাতার বাতাস ছিল অত্যন্ত পরিষ্কার, করোনা-লকডাউনে কমল দেশের বায়ুদূষণ

দেশের যে সব বড় শহরগুলিতে বাতাসের গুণমানে ব্যাপক পরিবর্তন এসেছিল বা বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল, সেই তালিকার প্রথম সারিতে রয়েছে কলকাতা

নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় নেওয়া পদক্ষেপে হ্রাস পেল বায়ুদূষণের মাত্রাও। মারণ ভাইরাসের মোকাবিলায় গত রবিবার, অর্থাৎ ২২ মার্চ, দেশব্যাপী 'জনতা কার্ফু' কার্যকর হয়েছিল। ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেদিন দেশের বিভিন্ন বড় শহরে বায়ুদূষণের মাত্রা অত্যন্ত কম ছিল। দিল্লি, মুম্বই, কলকাতা, লখনউ ও বেঙ্গালুরুর মত শহরের বাতাসের গুণমান ছিল বেশ ভাল। ওই দিন এই শহরের দূষণ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া পরিসংখ্যান বলছে, ওইদিন ভোররাত ১টা নাগাদ দিল্লির দূষণের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১২৬ মাইক্রোগ্রাম। ঠিক ১২-ঘণ্টা পর, অর্থাৎ দুপুর ১টা নাগাদ চা কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। তবে, একদিনের কার্ফুতে সমস্তরকম বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চল বন্ধ থাকা সত্ত্বেও নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদের দূষণের মাত্রা খারাপ থেকে মাঝারি মানের ছিল। দেশের যে সব বড় শহরগুলিতে বাতাসের গুণমানে ব্যাপক পরিবর্তন এসেছিল বা বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল, সেই তালিকার প্রথম সারিতে রয়েছে কলকাতা। শহর কলকাতার বাতাসের গুণমানে প্রভূত উন্নতি দেখা গিয়েছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়, ওইদিন কলকাতার হাওয়ার গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ২.৫ পিএম। যা যথেষ্ট গ্রহণযোগ্য হিসেবেই ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, কার্ফুর সময় রাস্তায় বেসরকারি গাড়ি থেকে শুরু করে কম-গুরুত্বপূর্ণ যানবাহনের সংখ্যা কমে যাওয়া, কোনও নির্মাণের কাজ না হওয়ার ফলে বাতাসের গুণমান বেড়ে গিয়েছিল। তাঁদের দাবি, করোনার ফলে যদি এখন এমন লকডাউন কিছুদিন চলে, তাহলে, বাতাসের গুণমানে প্রভূত উন্নতি হবে। দূষণ অনেকটাই কমে যাবে। ফলে, জীবাণু-সংক্রমণও কমবে।

সেরা শিরোনাম

LPG Subsidy: আজ থেকে এই ব্যক্তিরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
আজ থেকে এই ব্যক্তিরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Gujarat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget