এক্সপ্লোর

রাজ্যে নতুন করে ১২ জন করোনা আক্রান্ত, বর্তমানে চিকিৎসাধীন ৮৯

'কড়া ভাবে লকডাউন কার্যকর হবে, এছাড়া আর কোনও চয়েজ নেই আমাদের কাছে', বললেন মুখ্যসচিব

কলকাতা: বাংলার নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মুখ্যসচিব রাজীব সিন্হার দেওয়া পরিসংখ্যান, নতুন করে ১২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে চিকিৎ‍সাধীন ৮৯ জন। অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫।মুখ্যসচিব বলেন, ডেথ নিয়ে আমরা অডিট কমিটির কাছে রিপোর্ট দিচ্ছি, তারা খতিয়ে দেখে কনফার্ম করলে, তবেই করোনায় মৃত্যু বলে অন্তর্ভূক্ত করছি। করোনার সংক্রমণকে নির্দিষ্ট এলাকার মধ্যে বেঁধে রাখতে বিভিন্ন রাজ্যে হটস্পট চিহ্নিত করে এলাকা সিল করে দিচ্ছে প্রশাসন। বাংলাতেও সেই কাজ চলছে। মুখ্যসচিব বলেন, যে সমস্ত জায়গা হটস্পট চিহ্নিত করা হয়েছে, তার আশেপাশে ৩টি স্তরে ক্লাস্টার তৈরি করা হয়েছে। ত্রিস্তরীয় ক্লাস্টার জুড়ে ১০০ শতাংশ লকডাউনের পরিকল্পনা। মানুষের যাতে অসুবিধার কথা ভেবে, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের সরবরাহ বজায় রাখতে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান। কড়া ভাবে লকডাউন কার্যকর হবে। এছাড়া আর কোনও চয়েজ নেই আমাদের কাছে। মানুষের সমস্যা হবে। কিন্তু, কোনও চয়েজ নেই। এর জন্য ব্রড গাইডলাইন ইস্যু করতে চলেছি। মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান,  রাজ্যে এখন ৪ হাজার ৮৩০ জন সরকারি কোয়ারেন্টিন সেন্টারে আছেন। হোম কোয়ারেন্টিনে ৪৪ হাজার ৮৭৪ জন। এদিকে এক রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায়  আক্রান্তের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স-সহ পঁচিশজন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিল কলকাতার একটি বেসরকারি হাসপাতাল।  বাইপাস লাগোয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির বৃহস্পতিবার রাতে নমুনা রিপোর্ট পজিটিভ আসে। রাতেই ওই রোগীকে স্থানান্তরিত করা হয় এম আর বাঙুরে। এদিকে এম আর বাঙুরে চিকিৎসাধীন  করোনা আক্রান্ত  ১২ জনকে শুক্রবার সন্ধেয় নিয়ে যাওয়া হয় সল্টলেক করোনার জন্য চিহ্নিত চিকিৎসা কেন্দ্রে। করোনা আর লকডাউনের জোড়া ফলায় দেশের অর্থনীতি সঙ্কটে। অসংখ্য মানুষ কাজ হারিয়ে ঘরে বসেছেন। রোজগার নেই। এই অবস্থায় শ্রমিকদের সুরাহা দিতে শর্ত সাপেক্ষে চা বাগান খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এদিন সেই সংক্রান্ত অর্ডার জারি করে নবান্ন।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget