এক্সপ্লোর

এ তো হিমশৈলের চূড়ামাত্র! নোভেল করোনাভাইরাস নিয়ে হুঁশিয়ারি চিনের ‘ব্যাট ওম্যান’ গবেষকের

শি বলেছেন, তিনি যেসব ভাইরাস নিয়ে গবেষণা করেছেন, সেগুলির জেনেটিক বৈশিষ্ট্যের সঙ্গে মানুষের শরীরে সংক্রমিত করোনাভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্যের মিল নেই।

বেজিং: নোভেল করোনাভাইরাস সংক্রমণ গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। কী করে কোভিড-১৯ এর হাত থেকে মুক্তি মিলবে, উত্তর নেই কারও কাছে। প্রতিষেধক ভ্যাকসিন বের করার গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু কতদিনে সাফল্য মিলবে, বাজারে তা আসবে, তা জানা নেই। সব মিলিয়ে এক অনিশ্চয়তার আবহাওয়া। তার মধ্যেই চিনের উহান ইনস্টটিটিউট অব ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর শি ঝেঙ্গলি চিনা সরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে জানালেন, এখন যে ভাইরাসগুলির খোঁজ মিলছে, সেগুলি ‘হিমশৈলের চূড়া মাত্র’। বাদুড়ের শরীরে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য তিনি ‘ব্যাট ওম্যান’ বলেও পরিচিত। অতিমারী, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার ডাক দিয়েছেন তিনি। ভাইরাস নিয়ে গবেষণা, বিশ্লেষণের ক্ষেত্রে বিজ্ঞানীদের, সরকারকেও স্বচ্ছ থাকতে হবে, সহযোগিতার মনোভাব দেখাতে হবে বলে অভিমত জানিয়েছেন শি। বিজ্ঞানের রাজনীতিকরণ ‘অত্যন্ত দুঃখজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এরপর ছোঁয়াচে, সংক্রমণমূলক রোগের প্রাদুর্ভাব থেকে মানুষকে বাঁচাতে গেলে আমাদের আগে থেকে জন্তুজানোয়ারদের বহন করা এইসব অজানা, অচেনা ভাইরাস সম্পর্কে জেনে, গবেষণা করে আগাম সতর্কতা দিতে হবে। সিজিটিএনকে তিনি বলেছেন, ভাইরাসগুলি নিয়ে স্টাডি না করলে আরেকটা রোগের প্রাদুর্ভাব হতে পারে। যে সময় শি এই সাক্ষাত্কার দিচ্ছেন, তখনই বেজিঙে শুরু হয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেস অর্থাত্ চিনের রাজনৈতিক নেতৃত্বের বার্ষিক মিটিং। চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও, দুজনেরই দাবি, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সঙ্গে যোগ আছে উহানের গবেষণাগারের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে চিন। শি বলেছেন, তিনি যেসব ভাইরাস নিয়ে গবেষণা করেছেন, সেগুলির জেনেটিক বৈশিষ্ট্যের সঙ্গে মানুষের শরীরে সংক্রমিত করোনাভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্যের মিল নেই। সোস্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, তিনি নিজের জীবন বাজি রেখে বলতে পারেন, এই অতিমারির সঙ্গে তাঁর গবেষণাগারের কোনও সম্পর্কই নেই। সিজিটিএনকে দেওয়া আলাদা সাক্ষাত্কারে উহান ইনস্টটিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর ওয়াংও ল্যাব থেকে ভাইরাস বাইরে ছড়িয়ে পড়েছে, এমন ধারণাটা ‘পুরোপুরি অতিরঞ্জিত’ বলে জানিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: 'খুবই বিরল ব্যক্তিত্ব', 'মেরুদণ্ড সোজা করে বলার লোক...' ! রাহুলকে নিয়ে কী জানালেন শাশ্বত ও উষসী ?
'খুবই বিরল ব্যক্তিত্ব', 'মেরুদণ্ড সোজা করে বলার লোক...' ! রাহুলকে নিয়ে কী জানালেন শাশ্বত ও উষসী ?
Nitish Kumar : ইস্তফা দিলেন নীতীশ কুমার, বিধায়ক পদ থেকে ইস্তফা বিজেপির নিতিন নবীনেরও : সূত্র
ইস্তফা দিলেন নীতীশ কুমার, বিধায়ক পদ থেকে ইস্তফা বিজেপির নিতিন নবীনেরও : সূত্র
Rahul Banerjee Death : 'ফুটেজ একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব', রাহুলের ঘটনা নিয়ে যা জানালেন পুলিশ সুপার...
'ফুটেজ একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব', রাহুলের ঘটনা নিয়ে যা জানালেন পুলিশ সুপার...
Rahul Banerjee Death:
"বেস্ট অ্যাক্টর..", রাহুলকে শেষ দেখা দেখতে এসে স্মৃতির শহরে দেব, বললেন অনেক অজানা ঘটনা, " এখনও মনে আছে.."

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
Embed widget