Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
কলকাতা : গত ১ ফেব্রুয়ারি এলাকা দখল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত গোলপার্ক এলাকা ৷ পর পর পড়ে বোমা ও চলে গুলি। টানা সাড়ে ৩ মাসের লুকোচুরি শেষে সেই দিন ইডির হাতে আটক হয় সোনা পাপপু। তোলাবাজি, জমি দখল, আর্থিক কারচুপি-সহ একাধিক ধারায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। এরপর প্রায় ৯ ঘণ্টা জেরা। তারপর বয়ানে অসঙ্গতির প্রসঙ্গ তুলে তাঁকে গ্রেফতার করে ইডি। এবার সেই সোনা পাপ্পুর বিরুদ্ধেই চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই বিস্ফোরক দাবি ইডির। বেআইনি নির্মাণ করতে ঘুষ বাবদ টাকা পাঠাত সোনা পাপ্পু। ঘুষ বাবদই কোটি কোটি টাকা খরচ করেছে সে, এমনটাই দাবি ইডির।
আরও পড়ুন : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

















