এক্সপ্লোর

করোনাভাইরাস: লকডাউনে গোটা দেশ, ভিনরাজ্যে আটকে এরাজ্যের বহু বাসিন্দা

কেউ গিয়েছিলেন চিকিৎসার জন্য, কেউ বেড়াতে।

কলকাতা: কেউ গিয়েছিলেন চিকিৎসার জন্য, কেউ বেড়াতে। কিন্তু, দেশজুড়ে লকডাউন হওয়ায়, একাধিক রাজ্যে আটকে পড়েছেন এরাজ্যের বহু নাগরিক। যেমন কলকাতার চিংড়িঘাটার বাসিন্দা বিশ্বেশ্বর মাইতি। ১৫ মার্চ চিকিৎসার জন্য অসুস্থ স্ত্রীকে নিয়ে ভেলোরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ১৮ তারিখ ডাক্তার দেখান। চিকিৎসকের পরামর্শ মতো, হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী শাশ্বতী মহান্তকে। তিনি পেশায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের নার্স। মঙ্গলবার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন ঘোষণার পর, মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। বিশ্বেশ্বর মাইতির দাবি,  হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর স্ত্রীকে। আপাতত অপারেশন হবে না বলে জানানো হয়েছে।  এখন একটি হোটেলের মধ্যে বন্দি তাঁরা। বিশ্বেশ্বর বলেন, আমার স্ত্রীর চোখের সমস্যা, চোখ ফেটে বেরিয়ে আসছে। এই অবস্থাতেই থাকতে হচ্ছে। কিছুটা চাল আলু এই সব বন্দোবস্ত করে রেখেছিলাম। হোটেলের লোকজন খুব সাহায্য করেছেন,গ্যাস দিয়েছেন। বাইরে রান্না করছি, খাচ্ছি আর হোটেলের ঘরের মধ্যে বন্ধ হয়ে রয়েছে।আমার স্ত্রী শুধুই কেঁদে চলেছেন। অভিযোগ তামিলনাড়ু সরকারের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও সাড়া মেলেনি।  তিনি বলেন, তামিলনাড়ু রাজ্যের হেল্পলাইন তাতে ফোন করেছি, কেউ তোলেনি। হাসপাতালে কয়েকটি ফ্যামিলি মিলে গিয়ে অনুরোধ করেছিলাম যদি তারা একটা কিছু লিখে দেন তাহলে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে ফিরতে পারি, এম্বুলেন্স ৬৮ হাজার টাকা চেয়েছে তাও দিতে রাজি ছিলাম। কিন্তু হাসপাতাল বলেছে পয়লা এপ্রিলের আগে তারা কিছুই দিতে করতে পারবেনা। এখন কিভাবে ফিরব কিছুই বুঝে উঠতে পারছিনা। অন্যদিকে, হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হাওড়া ও হুগলির বেশ কয়েকজন পর্যটক। ১৫ই মার্চ কোন্নগর থেকে ১০ জন ও হাওড়া শিবপুর থেকে ৭ জনের একটি দল হিমাচলপ্রদেশ পৌঁছোয়।  ২৭ মার্চ ফিরে আসার কথা থাকলেও লকডাউন এর জেরে আটকে পড়ে তারা। আপাতত হিমাচল প্রদেশের মান্ডিতে একটি গেস্টহাউসে গৃহবন্দি রয়েছেন বাঙালি পর্যটকরা। একজন বলেন, একটি  ঘরে গাদাগাদি করে থাকতে হয়। খাওয়া-দাওয়া সমস্যা হচ্ছে। নগদ টাকা ও প্রায় শেষের মুখে। এই পরিস্থিতিতে দুই রাজ্যের প্রশাসনের কাছেই সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।  এর মধ্যে বুধবার উত্তর ভারত থেকে ফিরে এসেছে হুগলির শ্রীরামপুরের এক পর্যটক দল। ফেরার পথে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে যান তাঁরা। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়। হাসপাতাল সূত্রে খবর, পর্যটকদের কারও করোনা উপসর্গ নেই। তবে কয়েকজনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shankar Ghosh: ‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
Ritabrata Banerjee : 'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
West Bengal News Live: বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget