এক্সপ্লোর

নতুন স্মার্টফোনে আগেই থেকেই ইনস্টল থাকতে পারে আরোগ্য সেতু অ্যাপ

বার নতুন স্মার্টফোন কিনলে ক্রেতাদের ব্যবহারের আগে প্রথমে আরোগ্য সেতু অ্যাপ সেট আপ করতে হতে পারে। কারণ, কেন্দ্র স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে সমস্ত স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল করার আর্জি জানিয়েছে বলে খবর।

নয়াদিল্লি: এবার নতুন স্মার্টফোন কিনলে ক্রেতাদের  ব্যবহারের আগে প্রথমে আরোগ্য সেতু অ্যাপ সেট আপ করতে হতে পারে। কারণ, কেন্দ্র স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে সমস্ত স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল করার আর্জি জানিয়েছে বলে খবর। উল্লেখ্য, কেন্দ্র সবাইকে বারেবারেই এই অ্যাপ ডাউনলোড করার আর্জি জানাচ্ছে। ইতিমধ্যেই কয়েক কোটি এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে।  এর বাইরে অনেকেই রয়েছেন, যাঁরা এই অ্যাপ ডাউনলোড করেননি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারত সরকার আগেই ফোন কোম্পানিগুলিকে আরোগ্য সেতু অ্যাপ প্রি-ইনস্টল করতে বলেছিল। কিন্তু উত্পাদন বন্ধের কারণে এই নির্দেশ পালন করা যায়নি। তবে কোম্পানিগুলি বলেছে যে, লকডাউন উঠলেই এই নির্দেশ পালন করা হবে। এই উদ্যোগ নিয়ে কেন্দ্র এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। তবে বিভিন্ন সংস্থা যেমন নির্দেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই খবর সঠিক বলেই মনে করা হচ্ছে। কারণ, জোম্যাটোর মতো সংস্থাগুলি তাদের ডেলিভারি এজেন্টদের এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করেছে। এই অ্যাপ ডাউনলোড করা না থাকলে জোম্যাটো অ্যাপে লগ ইন করতে পারবেন না ডেলিভারি এজেন্টদের। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই অ্যাপ। গ্রাহকরা কোনও কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে চলে আসছেন  কিনা, সে সম্পর্ক হদিশ দিতেই এই অ্যাপ। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অফিস শুরু করার আগে কর্মীদের আরোগ্য সেতু অ্যাপে তাঁদের স্ট্যাটাস পর্যালোচনা করতে হবে। 'সেফ' ও 'লো রিস্ক' স্ট্যাটাস থাকলে তবেই কাজে বোরেতে পারবেন। স্ট্যাটাসে 'হাই রিস্ক' ও 'মডারেট' ফল থাকলে বাড়ির বাইরে বেরোনো চলবে না। ইতিমধ্যেই সাড়ে সাত কোটির বেশি এই অ্যাপ ডাউনলোড হয়েছে। বাকিদের ফোনেও যাতে এই অ্যাপ থাকে, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। আরোগ্য সেতু অ্যাপের গ্রাহকদের ব্লুটুথ ও লোকেশন ডেটা ব্যবহার করে তাঁদের গতিবিধি লক্ষ্য রাখে এবং কোনও ঝুঁকিপূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসলে সতর্কবার্তা দেয়। এই অ্যাপ সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তা সবসময়ই সক্রিয় রাখা প্রয়োজন। একইসঙ্গে অন রাখতে হবে লোকেশন ও ব্লুটুথ। গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোরে এই অ্যাপ পাওয়া যায়। ফিচার ফোনেও খুব শীঘ্রই অ্যাপ পাওয়া যাবে। ফিচার ফোনের উপযোগী করে তৈরি করা হচ্ছে এই অ্যাপ।

সেরা শিরোনাম

Fire News : রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Karmabhoomi Express: চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই ভয়াবহ আগুন, দাউদাউ করে পুড়ল ট্রেনের ৪টি বগি
চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই ভয়াবহ আগুন, দাউদাউ করে পুড়ল ট্রেনের ৪টি বগি
Nithya Raman : কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..

ভিডিও

JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE
KMC News : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget