এক্সপ্লোর

পেরুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন ২ করোনা আক্রান্ত প্রসূতি

মায়েরাও ভাল আছেন, তাঁদের করোনার চিকিৎসা চলছে।

  লিমা: পেরুর রাজধানী লিমায় ২ করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতাল সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। দুই প্রসূতি ভর্তি ছিলেন লিমার রেবাগলিয়াতি হাসপাতালে। প্রথম শিশুটি জন্মেছে ২৭ মার্চ, দ্বিতীয়টি ৩১ তারিখ। জটিলতা এড়ানোর জন্য চিকিৎসকরা দুজনেরই সিজারিয়ান ডেলিভারি করেন। সৌভাগ্যক্রমে দুটি শিশুই সুস্থ রয়েছে, মায়েদের থেকে তাদের শরীরে করোনা সংক্রমিত হয়নি। জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক কার্লোস অ্যালব্রেখ। মায়েরাও ভাল আছেন, তাঁদের করোনার চিকিৎসা চলছে। চিনের যে শহর করোনার ভরকেন্দ্র, সেই ইউহানের চিকিৎসকরা ফেব্রুয়ারির শুরুতে আশঙ্কা প্রকাশ করেন, মায়েদের থেকে অজাত শিশুদের শরীরে করোনা সংক্রমণ ঘটতে পারে, অন্তত একটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটেওছে। যদিও চিনেই দেখা গিয়েছে, করোনা সংক্রমিত ৯ জন গর্ভবতী মহিলার শরীর থেকে তাঁদের শিশুর শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এই মায়েরা স্বাভাবিকভাবেই তাঁদের শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন, সন্তানের সঙ্গে থাকতেও পারবেন, যদিও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাঁদের। লিমার চিকিৎসক কার্লোস অ্যালব্রেখও জানিয়েছেন,মায়ের দুধ থেকে করোনা সংক্রমণের কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে যে মায়েদের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়ে গিয়েছে, তাঁদের কাছে শিশুকে রাখা নিরাপদ হবে না বলে তাঁর ধারণা। রেবাগলিয়াতি হাসপাতাল জানিয়েছে, দুই নবজাতর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে তারা, ফলের জন্য অপেক্ষা করছে। পেরুতে এখনও পর্যন্ত ২,৯৫৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে, প্রাণ হারিয়েছেন ১০৭ জন। ১,৩০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah: মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে: অমিত শাহ
মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে: অমিত শাহ
News Live: ভয়কে বেছে নেবেন না, ভরসাকে? ভোটের মুখে রাজ্যে এসে হুঙ্কার অমিত শাহের
ভয়কে বেছে নেবেন না, ভরসাকে? ভোটের মুখে রাজ্যে এসে হুঙ্কার অমিত শাহের
Donald Trump on Khamenei:
"সুপ্রিম লিডার আর সুপ্রিম নেই", মোজতবা "মৃত নাহলে প্রচণ্ড আহত", বক্রোক্তি ট্রাম্পের!
Weather Update: কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা! কোথায় দুর্যোগের আশঙ্কা আজ?
কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা! কোথায় দুর্যোগের আশঙ্কা?

ভিডিও

মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?
মহাযুদ্ধ (পর্ব ১): বিরাট বদল এনে পুলিশ আর আমলায়। বেনজির বাহিনীতে EC ভোট সামলায়
Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget