এক্সপ্লোর

Bhutan on Coronavirus : পাঁচ মাসে করোনায় মাত্র ১ জনের মৃত্যু, ভ্যাকসিন-বিপ্লবে নতুন কীর্তি ভুটানের

গোটা দেশের সব প্রাপ্তবয়স্কের মধ্যে ৯৩ শতাংশকে মাত্র ১৬ দিনের ভ্যাকসিন দেওয়ার কাজ সেরে ফেলে ভুটান।

থিম্পু : ভ্যাকসিন-বিপ্লবে করোনাসুর বধ! আকারে ছোট হয়েও গোটা বিশ্বের কাছে বড় নমুনা পেশ করল ভুটান। হিমালয়ের কোলে অবস্থিত ছোট দেশটির যে করোনাচিত্র তা কার্যত তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (হু) প্রকাশ করেছে যে তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গত ৩ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত পরিসংখ্যান বলছে ভুটানে মোট করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১ হাজার ১৯০। আর মৃত্যু? মাত্র এক জনের।

গত পাঁচ মাসের সময় ব্যবধানে মাত্র একজনকে করোনার কাছে হারিয়েছে ভুটান। এই তথ্যই ঘোরতর বাস্তব। আর এই কার্যত অসম্ভবকে সম্ভব করার কারণ হিসেবেই সামনে উঠে আসছে তাদের ভ্যাকসিন-বিপ্লব। এই পাঁচ মাসের সময়পর্বের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার ৫৯৭ জনকে ভুটান ভ্যাকসিন দিয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেখানেই উঠে এসেছে আরও অবিশ্বাস্য তথ্য। গোটা দেশের সব প্রাপ্তবয়স্কের মধ্যে ৯৩ শতাংশকে মাত্র ১৬ দিনের ভ্যাকসিন দেওয়ার কাজ সেরে ফেলছে তারা।

হিমালয়ের কোলে অবস্থিত দেশের বিভিন্ন দুর্গম প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দিতে সবরকম ব্যবস্থাপনা করেছে। সরকারের পক্ষ থেকে হেলিকপ্টারে করে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। বেশিরভাগ ভুটানবাসীকেই দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন। ভারত (সিরাম ইনস্টিটিউট) থেকে যার মধ্যে থেকে বেশিরভাগ ভ্যাকসিন পৌঁছেছে ভুটানে।

ভুটানেরও বেশ কিছু জায়গাতে প্রথমে ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে কিছুটা ভ্রান্ত ধারণা ও সংশয় ছিল অনেক স্থানীয়র মধ্যে। কিন্তু স্বেচ্ছাসেবকরা ও সেদেশের সরকার স্বতপ্রণোদিত হয়ে বাড়তি গুরুত্ব দিয়েছিল জনসাধারণের মন থেকে যাবতীয় সংশয় দূর করে তাদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করার দিকে। যার পরে গোটা দেশেই প্রবলভাবে ভুটান শুরু করে তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ।

গোটা বিশ্বজুড়েই দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়া থাকলে সেক্ষেত্রে পরে কোনওভাবে করোনা সংক্রমিত হলেও শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা ভালোভাবেই সামলে দেয় মারণ ভাইরাসের ঝড়ঝাপ্টা। উল্টোদিকে ভ্যাকসিন নেওয়া না থাকলে সেক্ষেত্রে অনেক বেশি প্রাণঘাতী হয়ে ওঠে কোভিড।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget