এক্সপ্লোর

India Coronavirus Crisis : PM CARES-এর মাধ্যমে দেশে ৫৫১টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরি হবে : পিএমও

PM CARES-এর মাধ্যমে দেশজুড়ে ৫৫১টি মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট গড়া হবে। আজ এক বিবৃতিতে এমনটাই জানাল পিএমও।

দিল্লি : তীব্র হচ্ছে অক্সিজেন সঙ্কট। ইতিমধ্যে অক্সিজেনের অভাবে একাধিক করোনা আক্রান্তের মৃত্যুও দেখেছে দেশ। অক্সিজেন-সঙ্কট কাটাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। সেই তালিকায় এবার নতুন সংযোজন। PM CARES-এর মাধ্যমে দেশজুড়ে ৫৫১টি মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট গড়া হবে। আজ এক বিবৃতিতে এমনটাই জানাল পিএমও। এবিষয়ে টুইট করেন প্রধানমন্ত্রীও।

এক বিবৃতিতে পিএমও-র তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই প্ল্যান্টগুলি যাতে স্বাভাবিক কার্যকলাপ শুরু করতে পারে তা দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই প্ল্যান্টগুলি জেলা স্তরে অক্সিজেন জোগানের ক্ষেত্রে প্রধান হাতিয়ার হয়ে উঠবে। জেলা সদরের সরকারি হাসপাতালে PSA অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরির প্রাথমিক লক্ষ্য, জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এবং এই হাসপাতালগুলিতে অক্সিজেন উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা। এর ফলে জেলার হাসপাতালগুলিতে প্রতিদিন অক্সিজেনের চাহিদা পূরণ হবে। 

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ব্যবস্থার ফলে জেলার সরকারি হাসপাতালগুলি হঠাৎ করে অক্সিজেন ঘাটতির মুখোমুখি হবে না। করোনা আক্রান্ত ছা়ড়াও অক্সিজেনের প্রয়োজন রয়েছে এমন রোগীদের অক্সিজেনের যথেষ্ট জোগান দেওয়া যাবে। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জেলাস্তরে চিহ্নিত করা হাসপাতালগুলিতে এই প্ল্যান্টগুলি তৈরি করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের মাধ্যমে।

এবিষয়ে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, অক্সিজেনের যথেষ্ট জোগান নিশ্চিত করতে প্রত্যেক জেলায় অক্সিজেনের প্ল্যান্ট তৈরি করা হবে। একটি গুরুপূর্ণ সিদ্ধান্ত। যার মাধ্যমে হাসপাতালগুলিতে অক্সিজেনের যথেষ্ট জোগান দেওয়া যাবে এবং দেশের মানুষকে সাহায্য করা হবে। 

এবছর ৭০০-র বেশি অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। এক বিবৃতিতে পিএমও-র তরফে বলা হয়েছে, অতিরিক্ত ১৬২টি PSA মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের জন্য চলতি বছরের গোড়ার দিকে PM CARES ফান্ড থেকে ২০১.৫৮ কোটি টাকা বণ্টন করা হয়েছে।

এদিকে দেশজুড়ে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়তে থাকায় গতকালই আরও একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার ভ্যাকসিন এবং অক্সিজেন আমদানির উপর আগামী তিন মাস শুল্ক ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, অক্সিজেনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এবং সরকার এর জোগানে কাজ করছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget