এক্সপ্লোর

Harsh Vardhan on Covid19 : আগের বছরের তুলনায় এবার মহামারী যুদ্ধের প্রস্তুতি আরও ভাল : হর্ষ বর্ধন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কথায়, করোনার ভ্যাকসিন নেওয়ার দু-মাসের মধ্যে রক্তদান করা যায় না। আগেই সেরে ফেলুন

দিল্লি: গতবছরের তুলনায় এই বছর মহামারীর সঙ্গে লড়াই করতে আরও ভালভাবে প্রস্তুত দেশ। মঙ্গলবার একটি ওয়েবিনারে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ-সহ মোট ১৩টি রাজ্যের রক্তদান শিবিরের সিরিজ নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল। 

করোনা আবহে রক্তের সঙ্কট চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ব্লাড ব্যাঙ্ক, এনজিও-র সঙ্গে যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করেছে সংশ্লিষ্ট সংস্থা। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। 


এই উদ্যোগের জন্য, উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রক্তসঙ্কটের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের কাছে তাঁর অনুরোধ, "বছরে অন্তত একবার নিজেদের জন্মদিনে রক্তদান করুন, এটা খুবই জরুরী।" পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "ধর্মস্থানে গিয়ে পূণ্য অর্জনের থেকে রক্তদান আরও ভাল এবং মহৎ কাজ।" 

কেন্দ্রের টিকাকরণ উৎসবের কথা মনে করিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "গত জানুয়ারিতে দেশবাসীর জন্য একটি বৃহত্তম টিকাকরণ অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতোই আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে টিকাকরণের আওতায় আনা হচ্ছে।"

এদিন তিনি আরও বলেন, "গত বছর অর্থাৎ ২০২০-র তুলনায় দেশ মানসিক এবং শারীরিকভাবে করোনা মহামারীর সঙ্গে লড়াই-এর জন্য আরও অনেক বেশি  প্রস্তুত।"
 
উল্লেখ্য়, ১৩টি রাজ্যের এই রক্তদান শিবিরগুলি সমস্ত কোভিডবিধি মেনে আয়োজন করা হয়েছে। পাশাপাশি সব কেন্দ্রের নির্দেশিকাও মেনেছে উদ্যোক্তারা। সবমিলিয়ে এমন সুন্দর পরিচালনার প্রশংসাই করেছেন হর্ষ বর্ধন। পাশাপাশি ওয়েবিনারে রক্তদানের কিছু নিয়ম বিধি উল্লেখ করে তিনি জানিয়েছেন, "করোনা টিকা নেওয়ার পরের দু-মাসে রক্তদান করা যায় না। কাজেই ভ্যাকসিন নেওয়ার আগেই সকলে রক্তদান করুন।"

উদ্যোগকারী ফাউন্ডেশনের সভাপতি সঞ্জয় ট্যান্ডন জানিয়েছেন, "মহামারীতে রক্তের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ। চলতি বছর চণ্ডীগড়ের বাইরেও ১৩টি পৃথক স্থানে রক্তদান শিবির করার সিদ্ধান্ত নিয়েছে এই ফাউন্ডেশন।" সভাপতি সঞ্জয় ট্যান্ডনের কথায়, "করোনা মহামারীর সময়ে রক্তসঙ্কট চরমে পৌঁছে গিয়েছে, কারণ পরিস্থিতির জন্য সঠিক সময়ে প্রয়োজনীয় রক্ত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget