এক্সপ্লোর

Coronavirus Update: এবিপি আনন্দর খবরের জের, সল্টলেকের আবাসন থেকে সাড়ে ১৬ ঘণ্টা পর উদ্ধার করোনা রোগীর দেহ

এবিপি আনন্দর খবরের জের, সল্টলেকের আবাসন থেকে সাড়ে ১৬ ঘণ্টা পর উদ্ধার করোনা রোগীর দেহ

কলকাতা: খাস কলকাতায় ফের করোনায় আক্রান্তের মৃতদেহ নিয়ে দুর্ভোগের ছবি। অবেশেষে এবিপি আনন্দর খবরের জেরে মিলল সুরাহা। সল্টলেকের করুণাময়ী আবাসন থেকে সাড়ে ১৬ ঘণ্টা পর উদ্ধার হল করোনা রোগীর দেহ। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই ৮৪ বছরের গীতা কুমার করোনায় আক্রান্ত হন। চিকিৎসা চলছিল। গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর সন্ধে ৬টা নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, পরিবারের অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছে। 

অভিযোগ, বিধাননগর পুরসভা, বিধাননগর পূর্ব থানা ও স্বাস্থ্য ভবনে জানানো সত্ত্বেও দীর্ঘক্ষণ আবাসনের ফ্ল্যাটেই পড়েছিল ওই করোনা রোগীর দেহ। আজ সকালে এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়। তাতেই সাড়ে ১৬ ঘণ্টা পর, অবশেষে ওই করোনা রোগীর দেহ উদ্ধার করে বিধাননগর পুরসভা। দেহ উদ্ধারে গড়িমসির অভিযোগ নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

শহর বা শহরতলি। কোথাও ১৯ ঘণ্টা, কোথাও ১২ ঘণ্টা পড়ে থাকছে করোনা রোগীর দেহ। প্রত্যেকেরই অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও কেউ আসছেন না দেহ নিতে।  এর আগেও একাধিকবার করোনা আক্রান্তের দেহ নিয়ে হয়রানির শিকার হয়েছে পরিবার।

গত ৭ মের ঘটনা, ভাটপাড়ায় ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল মৃতদেহ। দুপুরে প্লাস্টিকে মৃতদেহ মুড়ে চলে যান পুরকর্মীরা। স্থানীয় কাউন্সিলরের স্বামী জানান, রাত ১০ টার পরে দাহ করার নিয়ম, তাই অপেক্ষা করতে হয়েছে।  অন্যদিকে একই ছবি হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত্যুর ৯ ঘণ্টার পরেও বাড়িতেই পড়ে এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ। আজ সকাল ৮টা নাগাদ বাড়িতেই মৃত্যু বৃদ্ধের। অভিযোগ, থানা, পঞ্চায়েত, বিডিও অফিসে জানিয়েও হয়নি সৎকার। 

যদিও এই দীর্ঘ হয়রানির সমাধানে রাজ্যের তরফে মৃতদেহ সৎকারে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয় যে, মৃত্যুর তিন ঘণ্টার মধ্যেই করোনা রোগীর দেহ সৎকার করতে হবে।

এই কাজের জন্য নোডাল অফিসারও নিয়োগ করে রাজ্য। তাঁদের ফোন নম্বর দিয়ে জারি হয় বিজ্ঞপ্তিও। জানানো হয় দেহের শেষকৃত্যের সমস্ত কাজ করবেন ওই অফিসাররাই। খরচ বহন করবে পুরসভা। এরপরেও ছবিটা বদলায়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget