এক্সপ্লোর

Delhi on Covid19: তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি ! চিন থেকে ৬০০০ অক্সিজেন সিলিন্ডার আনল দিল্লি

সেফ জোনের তকমা জুটেছে কদিন আগেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই এবার তৃতীয়ের প্রস্তুতি শুরু করে দিল দিল্লি। চিন থেকে ৬০০০ অক্সিজেন সিলিন্ডার আনল কেজরিওয়ালের সরকার।

নয়াদিল্লি: সেফ জোনের তকমা জুটেছে কদিন আগেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই এবার তৃতীয়ের প্রস্তুতি শুরু করে দিল দিল্লি। চিন থেকে ৬০০০ অক্সিজেন সিলিন্ডার আনল কেজরিওয়ালের সরকার।

সোমবার দিল্লির মায়াপুরি এলাকায় অক্সিজেন প্লান্ট দেখতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''এই অক্সিজেন প্লান্টের ক্ষমতা ৫৫ মেট্রিক টন বাড়ানো হয়েছে। চিন থেকে এর জন্য ৬০০০ অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। কোভিডকালে বাইরের দেশ থেকে এই ধরনের কোনও মালপত্র আনা হয়নি। এইচসিএল ও গিভ ইন্ডিয়া এই সিলিন্ডারগুলি দিল্লি সরকারকে দান করেছে। বিদেশ মন্ত্রক ও চিনের ভারতীয় দূতাবাস এই সিলিন্ডারগুলি আনতে আমাদের সাহায্য করেছে। এর জন্য তাদের ধন্যবাদ জানাই।''

এই বলেই থেমে থাকেননি দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজধানীতে ইতিমধ্যেই তিনটি অক্সিজেন সিলিন্ডারের ডিপো তৈরি করছে সরকার। যেখানে প্রতিটি ডিপোতে ২০০০ করে অক্সিজেন সিলিন্ডার রাখা হবে। এই সিলিন্ডারগুলি চিন থেকে আনা হয়েছে। নতুন এই সিলিন্ডারগুলি আসার ফলে দিল্লিবাসীর অনেক সুবিধা হবে। প্রয়োজনে হোম আইসোলেশনের রোগীদের এই অক্সিজেন সিলিন্ডারগুলি দেওয়া যাবে।এ ছাড়াও ৬০০০ নতুন সিলিন্ডারের মাধ্যমে দিল্লিতে আরও ৩০০০ অক্সিজেন বেড তৈরি করা যাবে।

রাজধানীতে কোভিড১৯-এর চেইন ব্রেক করতে লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ১৯এপ্রিল দিল্লির বুকে শুরু হয় এই লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত রাজধানীতে এই লকডাউন জারি থাকবে। সম্প্রতি, দিল্লির কোভিড পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ৫ শতাংশের নীচে। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, দিল্লি এখন সেফ জোন। আগের থেকে দিল্লির কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। 

সম্প্রতি সিঙ্গাপুরের কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল। যা নিয়ে কম বিতর্ক কম হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয় সিঙ্গাপুর। কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন সিঙ্গাপুরর রাষ্ট্রদূত। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিদেশ মন্ত্রক। কেজরিওয়ালের মন্তব্য ভারতের মন্তব্য নয় বলে জানিয়ে দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget