এক্সপ্লোর

করোনার ৩ নম্বর বলি, এবার মৃত্যু মুম্বইয়ের বৃদ্ধের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর জানিয়েছে, ৬৪ বছরের ওই বৃদ্ধকে প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কর্নাটক, দিল্লির পর এবার মুম্বই। ফের দেশে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হল ৬৪ বছরের এক বৃদ্ধের। এই নিয়ে দেশে করোনা সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর , ৬৪ বছরের ওই বৃদ্ধকে প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর করোনা ভাইরাস ধরা পড়ে বলে খবর। পরে অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, গত ৮ মার্চ দুবাই থেকে দেশে ফিরেছিলেন পেশায় ব্যবসায়ী প্রকাশ মোদি । হাসপাতাল সূত্রের খবর, ওই বৃদ্ধ রক্তচাপ ও ব্লাড সুগারের সমস্যাতেও ভুগছিলেন। জানা গেছে, ওই বৃদ্ধের পরিবারের লোকেদেরও কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট মিলেছে। মুম্বইয়ের ঘাটকোপার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের মৃত্যুর পর আতঙ্কিত এলাকার লোকজন। পুরো এলাকা থেকে জীবাণু দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হিন্দুজা হাসপাতালে যাঁরা তাঁর সংষ্পর্শে এসেছিলেন, তাঁদেরও স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ডাক্তারদেরও পরীক্ষা করা হবে। কর্নাটক ও উত্তরপ্রদেশে নতুন করে আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কর্নাটকে ব্রিটেন ফেরত ২০ বছরের এক তরুণীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। এছাড়াও, কালবুর্গিতে করোনা ভাইরাসে মৃত বৃদ্ধের সংস্পর্শে আসা ৬০ বছরের আরেক বৃদ্ধের শরীরেও মিলেছে করোনা ভাইরাসের হদিশ। ২ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। নয়ডায় করোনা আক্রান্ত দু’ জনই ফ্রান্স ফেরত। করোনায় মহারাষ্ট্রে সবথেকে বেশি ৩৯ জন আক্রান্ত। কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget