এক্সপ্লোর

WB Coronavirus Update: কলকাতা ও শহরতলিতে বাড়ানো হবে করোনা বেড, মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত

আজ, মঙ্গলবার রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে বসেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়।

কলকাতা: ৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে বাড়ানো হবে ১ হাজার করোনা বেড। আজ, মঙ্গলবার রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে বসেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা। সূত্রের খবর ওই বৈঠকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়।

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণের সুনামি মোকাবিলায় বেড ও পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিল রাজ্য সরকার।  সূত্রের খবর মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়, ৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে বাড়ানো হবে ১ হাজার করোনা বেড।

এম আর বাঙুর হাসপাতালে এই মুহূর্তে রয়েছে ৭২০ বেড। সেখানে আরও বেড বাড়ানো হবে। শম্ভুনাথ পন্ডিত, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস, পিজি পলিক্লিনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণকে নিয়ে কম্পোজিট কোভিড হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন তিন হাসপাতাল ও সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণ সমন্বয় রেখে চলবে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি হবে ২২০টি বেড নিয়ে। হাওড়ার বালটিকুরি ইএসআই হাসপাতালে বেডের সংখ্যা ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ করা হবে। রাজারহাটের কোভিড হাসপাতাল সিএনসিআই ও চন্দননগরের একটি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি জেলা হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে সরকারি হাসপাতালে ফাঁকা জায়গা থাকলে সেখানে চিকিৎসার পরিকাঠামো তৈরি করতে হবে। দু’টি বেডের মধ্যের দূরত্ব কমিয়ে আরও, বেড বাড়ানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। এরই সঙ্গে পর্যাপ্ত ডাক্তার, নার্সের ব্যবস্থা যাতে থাকে এবং অক্সিজেনও মজুত রাখা হয়, সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে।

এদিকে ভোট মিটলেই লাগামছাড়া হতে পারে করোনা সংক্রমণ। সূত্রের দাবি, সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বাংলায় আট দফায় ভোট। রমরমিয়ে চলছে সভা-সমিতি-মিছিল-রোড শো। করোনা বিধির দফারফা। বাংলায় ম্যারাথন নির্বাচনের শেষ দফা ২৯ এপ্রিল। ফল ঘোষণা ২ মে। তখন করোনা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছয়, তা ভেবেই এখন থেকে শিউরে উঠছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget