এক্সপ্লোর

Corona Vaccine Update: দ্বিতীয় ডোজ প্রাপকদের অগ্রাধিকার দিন, রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর আগেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছিল, বরাদ্দ ভ্যাকসিন থেকে দ্বিতীয় ডোজ প্রাপকরাই প্রথমে টিকা পাবেন।

নয়াদিল্লি : অগ্রাধিকার দিন করোনার দ্বিতীয় ডোজ প্রাপকদের। বরাদ্দ হওয়া টিকার ৭০ শতাংশ ব্যবহার করুন কোভিডের দ্বিতীয় টিকা দেওয়ার ক্ষেত্রে। বাকিগুলি থেকে নতুন টিকাকরণ চালান। রাজ্যগুলিকে এই বার্তাই দিল কেন্দ্র।

মঙ্গলবার রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের সদস্য চিকিৎসক আরএস শর্মা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের কথা বলেন। সেখানেই তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে বার্তা দেন, যারা ইতিমধ্যে প্রথম ডোজ পেয়ে গিয়েছেন তাদেরকে পরের ডোজ দেওয়ার দিকে অগ্রাধিকার দিন। দ্বিতীয় ডোজ প্রাপকদের জন্য ৭০ শতাংশ ভ্যাকসিনের ডোজ আলাদা করে রাখার বার্তাও দেওয়া হয়। যদি কোনও রাজ্য চায় তাহলে তারা দ্বিতীয় ডোজের ক্ষেত্রে বরাদ্দ সব ভ্যাকসিনই সরিয়ে রাখতে পারে বলেও জানান তারা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে সুনামির মতো আছড়ে পড়েছে গোটা ভারতে। রোজই দৈনিক সংক্রমণ, মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মাঝেই ভ্যাকসিনের আকাল গোটা পরিস্থিতিতে আরও ঘোরালো করে তুলেছে। একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্র কার্যত নিরন্তন ভ্যাকসিন বন্টন নিয়ে জড়াচ্ছে বাগযুদ্ধে। এর মাঝেই মে মাসের শুরু থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। কিন্তু দেশের একাধিক রাজ্যে ভ্যাকসিনের অভাবে হোঁচট খেয়ে খেয়ে এগোচ্ছে যে কর্মসূচি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এক্ষুণি শুরু হচ্ছে না ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ। করোনার দ্বিতীয় ডোজ প্রাপকদের প্রথমে, তারপর ফ্রন্টলাইন ওয়ার্কাসদের ও যার পরে সবার জন্য টিকাদান কর্মসূচি চালু হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর।

চিকিৎসক মহলের পক্ষ থেকেও বার্তা ছিল দ্বিতীয় ডোজ প্রাপকদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রয়োজন। এর আগে কয়েক দফায় ৪৫ ঊর্ধ্ব সকলকে ও ফ্রন্টলাইন ওয়াকার্সদের টিকা দেওয়া যাবে বলে নির্দেশ ছিল কেন্দ্রের। এখন সকল প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার ছাড়ের পর যাতে কোনওভাবে যাতে প্রথম ডোজ প্রাপকদের পরের ডোজ পেতে কোনও সমস্যা না হয় তা নিয়েও চিন্তায় ছিলেন অনেকে। কেন্দ্রের দ্বিতীয় ডোজে অগ্রাধিকারে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব দূর হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget