এক্সপ্লোর

WB on Coronavirus করোনার শৃঙ্খল ভাঙতে বড়বাজারে রবিবার পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত

এবার  করোনার শৃঙ্খল ভাঙতে কলকাতার বড়বাজারে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। বড়বাজার-সহ আশপাশের এলাকায় রবিবার পর্যন্ত দোকান বন্ধ থাকবে।

কলকাতা: সারা দেশের মতো এ রাজ্যের আছড়ে পড়েছে মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। এ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে কলকাতাই। এবার  করোনার শৃঙ্খল ভাঙতে কলকাতার বড়বাজারে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। বড়বাজার-সহ আশপাশের এলাকায় রবিবার পর্যন্ত দোকান বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।  আজ এমনিতেই ভোটের জন্য দোকানপাট বন্ধ ছিল। এরইমধ্যে আজ থেকে রবিবার পর্যন্ত বড়বাজারে পাইকারি বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশের বিভিন্ন রাজ্যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও জারি হয়েছে নৈশ কার্ফু, কোথাও লকডাউন। 

এ রাজ্যে সম্প্রতি উত্তর ২৪ পরগনার বরানগর ও কামারহাটি পুরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে জারি হয়েছে আংশিক নিয়ন্ত্রণ।করোনা পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আংশিক সময় বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সব বাজার, দোকানপাট, শপিংমল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে পুরসভা সূত্রে দাবি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কামারহাটি পুরসভা এলাকায়  করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবারই ১৬০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। কামারহাটি পুরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা-সহ বিদায়ী কাউন্সিলরদের কয়েকজন করোনা আক্রান্ত। এই অবস্থায়  মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেন প্রশাসক মণ্ডলীর সদস্যরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত  সব বাজার, দোকান, রেস্তরাঁ এবং শপিং মল বন্ধ রাখার।  ছাড় দেওয়া হবে শুধু দুধ ও ওষুধের দোকানকে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম মানা না হলে পুরসভা ও  বেলঘরিয়া থানার পুলিশ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। পুরসভার বিভিন্ন এলাকা ও ১২টি বাজারে নজরদারি চালানো হবে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরেই, রাজ্যে দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে সোমবার রাতে, বৈঠকে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা, বরানগর পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরানগরে বাজার ও সংলগ্ন এলাকায় আংশিক নিয়ন্ত্রণ চলবে। আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।

 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget