এক্সপ্লোর

Coronavirus Vaccine: বিদেশ থেকে টিকা আমদানির অনুমতি রাজ্যগুলিকে, গাইডলাইন জারি কেন্দ্রের

দেশে যে টিকা এখনও ছাড়পত্র পায়নি তা আমদানির ক্ষেত্রে কেন্দ্রের অনুমোদন লাগবে

কলকাতা: এবার বিদেশ থেকে টিকা আমদানির অনুমতি। রাজ্য সরকারগুলিকে বিদেশ থেকে টিকা আমদানির অনুমতি। বেসরকারি হাসপাতালগুলিকেও অনুমতি দিল কেন্দ্র। দেশে যে টিকা এখনও ছাড়পত্র পায়নি তা আমদানির ক্ষেত্রে কেন্দ্রের অনুমোদন লাগবে। গাইডলাইন জারি করল কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে কোনও বেসরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বিদেশ থেকে টিকা আমদানি করতে পারবে। তবে এক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন মানতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে, যে টিকা আমদানি করতে চায় সেই টিকার যদি আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গিয়ে থাকে বা ছাড়পত্র পেয়ে গিয়ে থাকে তাহলে আমদানির ক্ষেত্রে কোনও সমস্যা নেই। যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি বা ছাড়পত্র পায়নি সেই টিকা আমদানি করতে গেলে কেন্দ্রের অনুমোদন লাগবে। যারা আমদানি করতে চায়, সেই সংস্থার নির্দিষ্ট ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে। যে কোনও পথে আমদানি করা যাবে।

আমাদের দেশে ইতিমধ্যে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই ভ্যাকসিন কেউ বিদেশ থেকে আমদানি করতে চাইলে কোনও বাধা নেই। কিন্তু কেউ মডার্না বা ফাইজারের ভ্যাকসিন যা বিদেশে ব্যবহৃত হচ্ছে ভারতে ছাড়পত্র দেওয়া হয়নি, তা ব্যবহার করতে গেলে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। গাইডলাইন জারি কর দিয়েছে স্পষ্ট দিয়েছে কেন্দ্র।

এদিকে এই প্রথম দেশে সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে।  শুরু হচ্ছে জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। সারা দেশে ৬টি জায়গায় হবে ট্রায়াল। রাজ্যে এবার সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ট্রায়াল হবে। কলকাতায় ট্রায়াল হবে পিয়ারলেস হাসপাতালে। ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে হবে ট্রায়াল। 

এদিকে ভয়ঙ্কর করোনার ধাক্কায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড। আবার চার লক্ষের গন্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়

ভিডিও

Narendrapur News | নরেন্দ্রপুরে মহিলাকে 'মারধর', গ্রেফতার ১ | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'তোলাবাজি শেষ হয়ে গিয়েছে, রাস্তায় হাত পাতার লোক নেই' | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'স্থানীয় স্তরে নির্বাচনে কালীঘাট আর ঋতব্রত তৃণমূল কারও অস্তিত্ব নেই' | ABP ANANDA LIVE
Chok Bhanga 6Ta | আমরাই আসল তৃণমূল, ফের দাবি Ritabrata Banerjee-র | TMC News | ABP Ananda
BJP-Basirhat News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! বসিরহাটের জিরাকপুর রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget