এক্সপ্লোর

Cough Syrup Row : কাফ সিরাপ নিয়ে উচ্চপর্যায়ের মিটিং কেন্দ্রের, রাজ্যগুলিকে বড় নির্দেশ

Cough Syrup: কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের সভাপতিত্বে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে  একটি উচ্চ-স্তরের বৈঠক  হয় রবিবার।

কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগে তোলপাড় দেশ। এরই মধ্যে রবিবার উচ্চপর্যায়ের বৈঠকে বসল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মিটিংয়ের পর দেশের সব ওষুধ প্রস্তুতকারক সংস্থাদের সংশোধিত বিধি ( Revised Schedule M ) মেনে চলার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগেই পরপর শিশু মৃত্যুর ঘটনার পর  অ্যাডভাইসরি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানায়  ২ বছরের কম বয়সের শিশুদের কাফ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের সভাপতিত্বে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে  একটি উচ্চ-স্তরের বৈঠক  হয় রবিবার। ওষুধের মানের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে । বিশেষত শিশুদের কাশির সিরাপ তৈরি ও দেওয়ার বিষয়ে আরও সতর্ক হতে হবে বলে বলা হয়েছে বৈঠকে।  

বৈঠকে বলা হয়েছে,  কাশির সিরাপের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহারের আগে যথেষ্ট সতর্ক হতে হবে। শিশুদের কাফ সিরাপ প্রেসক্রাইব‌ করার আগেও সতর্ক হতে হবে।  ওষুধের গুণগত মান, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

 সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রে কাশির সিরাপ খেয়ে পর পর শিশুমৃত্যুর অভিযোগ ওঠে। তারপরই এই কড়া পদক্ষেপ।  মধ্যপ্রদেশ ইতিমধ্যেই কোল্ডরিফ নামে ওই কাশির সিরাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

মিটিংয়ে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে,ন শিশুদের মধ্যে কাশির সিরাপের যুক্তিসঙ্গত ব্যবহার করতে হবে। বেশিরভাগ কাশি নিজেই সেরে যায়। এর জন্য ওষুধপত্রের প্রয়োজন হয় না। শিশুদের ক্ষেত্রে কাশির সিরাপের ব্যবহার  যথেষ্ট সতর্কতার সঙ্গেই করতে হবে।  

চিকিৎসককে   গ্রেফতার

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে শিশুমৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ব্লক মেডিক্যাল অফিসারের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত চিকিৎসক প্রবীণ সোনির বিরুদ্ধে BNS-এর দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও কেরলে 'কোল্ডরিফ' কাফ সিরাপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, কাঞ্চিপুরমের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাজস্থানেও ওই কাফ সিরাপ খেয়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ওষুধ নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।  

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget