এক্সপ্লোর

Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ বদলের কাজ চলছিল। সেই কাজের সময়ই মাটির নীচে বিপুল পরিমাণ সোনা ও পুরনো মুদ্রার সন্ধান পান ওই ব্যক্তি

কলকাতা: বেলজিয়ামে মাটির নীচে লুকিয়ে ছিল বিপুল সোনা। নিকাশি নালার পাইপ বদলানোর কাজ করতে গিয়ে হদিশ মিলল প্রায় ৯৮ কোটি টাকা মূল্যের গুপ্তধনের। আর সেই গুপ্তধন খুঁজে পেলেন মাত্র ১৮ বছরের এক যুবক!

ঘটনাটি বেলজিয়ামের Sint-Gillis-Dendermonde এলাকায়। ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ বদলের কাজ চলছিল। সেই কাজের সময়ই মাটির নীচে বিপুল পরিমাণ সোনা ও পুরনো মুদ্রার সন্ধান পান নির্মাণকর্মীরা।

কীভাবে মিলল গুপ্তধনের হদিশ?

কাজের সময় সহকর্মীদের সঙ্গে ছিলেন ১৮ বছরের কোবে নামে এক যুবক। মাটির নীচে কিছু একটা দেখতে পেয়ে প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো সাধারণ ইউরোর কয়েন পড়ে রয়েছে।

কিন্তু একটু পরেই চোখে পড়ে একটি সোনার বার। তখনই বোঝা যায়, বিষয়টি মোটেই সাধারণ নয়।

তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৮ কোটি টাকা। এই গুপ্তধনের মধ্যে ছিল সোনার বার, সোনার কয়েন এবং সোনার টুকরো।

কোথায় লুকিয়ে ছিল এত সোনা?

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, সোনাগুলি মাটির নীচে একটি পুরনো ভূগর্ভস্থ ঘরের দেওয়ালের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল।

ওই ঘরটি একটি ১৯ শতকের পুরনো ভিলার অংশ। জানা যাচ্ছে, বাড়িটি তৈরি হয়েছিল ব্রিউয়ারি ব্যবসায়ী Theophilus Van Assche-এর জন্য। সেখানে ১৮৯৯ সাল থেকে মদ তৈরির ব্যবসা চলত, যা ১৯৭০ সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে বাড়িটি সংস্কারের কাজ চলছে।

কার ছিল এই ৯৮ কোটি টাকার সোনা?

এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

গুপ্তধন উদ্ধারের পর দ্রুত গোটা এলাকা নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসে প্রশাসন। উদ্ধার হওয়া সোনা ও মুদ্রাগুলি ব্রাসেলসের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই সোনার উৎস কী এবং এটি আদৌ বৈধভাবে এখানে রাখা হয়েছিল কি না। একইসঙ্গে সেগুলি চুরি করা সম্পদ বা কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সম্ভাব্য দাবিদারদের তালিকায় রয়েছে নির্মাণকাজের ঠিকাদার, বর্তমানে বাড়িটির সংস্কারের দায়িত্বে থাকা সামাজিক কল্যাণ সংস্থা এবং Van Assche পরিবারের উত্তরসূরিরা।

তাহলে সোনা কি পাবেন ওই ১৮ বছরের যুবক?

এখনই সেই উত্তরও পাওয়া যাচ্ছে না।

বেলজিয়ামের আইনে গুপ্তধনের প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। NDTV-র রিপোর্ট অনুযায়ী, এই ক্ষেত্রে অন্তত পাঁচ বছর পর্যন্ত প্রকৃত মালিকের দাবির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তবে গুপ্তধন খুঁজে পাওয়া যুবক জানেন, এত বিপুল সম্পদ নিজের কাছে রেখে দেওয়া সম্ভব নয়। তাঁর আশা, শেষ পর্যন্ত হয়তো finder's reward, অর্থাৎ গুপ্তধন খুঁজে দেওয়ার জন্য কোনও পুরস্কার পাওয়া যেতে পারে।

একটি সাধারণ নিকাশি নালার কাজ। মাটির নীচে হঠাৎ সোনার বার। তারপর একের পর এক মুদ্রা ও মূল্যবান ধাতুর সন্ধান।

১৮ বছরের এক যুবকের জন্য কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল একটি সাধারণ কর্মদিবসের গল্প!

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget