এক্সপ্লোর

কোভিড-১৯: সব অ্যান্টিবডি শরীরে দ্বিতীয় সংক্রমণ রুখতে পারে না, বলছেন গবেষকরা

কেউ দ্বিতীয়বার আক্রান্ত হবেন কি না তা নির্ভর করছে অনেকগুলি বিষয়ের ওপর, যেমন-- কী ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কতটা পরিমাণ তৈরি হচ্ছে এবং তার স্থায়িত্ব কতদিন।

নয়াদিল্লি: শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডির অস্তিত্ব প্রমাণ করে যে সেই ব্যক্তি কোনও সময়ে সার্স-সিওভি-২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু, তা এটা নিশ্চিত করে না যে, ওই ব্যক্তি ফের করোনায় আক্রান্ত হবেন না। এমনটাই জানালেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এটা নির্ভর করছে অনেকগুলি বিষয়ের ওপর, যেমন-- কী ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কতটা পরিমাণ তৈরি হচ্ছে এবং তার স্থায়িত্ব কতদিন।

ভারতে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। মোট আক্রান্তের নিরিখে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯০ হাজার ৮০২ জন। দেশে মোট আক্রান্ত ৪২ লক্ষ ৪ হাজার ৬১৪।

করোনায় দৈনিক সর্বোচ্চ সংক্রমণে টানা পাঁচদিন বিশ্বে প্রথম ভারত। মোট আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ছাড়াল। গত ৩২ দিন ধরে দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে শীর্ষে ভারত। এছাড়াও, আজ দৈনিক মৃত্যুতেও বিশ্বে ভারত সবার ওপরে।

এই পরিস্থিতিতে, বিশেষজ্ঞদের এই মতামত নিঃসন্দেহে প্রভাব ফেলবে। যদিও, এই তত্ত্ব নিয়েও দ্বিমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেই। দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির গবেষক সত্যজিৎ রাথ জানান, অ্যান্টিবডির উপস্থিতি থেকে প্রমাণ হয় না যে, শরীরে ভাইরাস কীভাবে বিস্তার করছে।

আবার, পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর গবেষক বিনীতা বল জানান, দুধরনের অ্যান্টিবডি হয়। একটা 'সিম্পল অ্যান্টিবডি', অন্যটি 'নিউট্রালাইজিং অ্যান্টিবডি'।

তিনি যোগ করেন, নিউট্রালাইজিং অ্যান্টিবডি শরীরে নতুন করে ভাইরাসের প্রবেশ রোধ করতে সক্ষম। কিন্তু, সিম্পল অ্যান্টিবডি তা করতে পারে না। এতে শুধু এটুকু প্রমাণ হয় যে ওই শরীরে কোনও একটা সময়ে করোনাভাইরাস হানা দিয়েছে।

তাঁর মতে, শরীরে নিউট্রালাইজিং অ্যান্টিবডি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ফের করোনায় আক্রান্ত হতেই পারেন। এছাড়া, থাকলেও, তা শরীরে কতটা পরিমাণে রয়েছে এবং তার স্থায়িত্ব কত, এসব কিছুর ওপর নির্ভর করছে, যে ভাইরাস দ্বিতীয়বার এক শরীরে হানা দিতে পারবে কি না!

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Uttar Pradesh Voter List: ১৬ লক্ষ ভুতুড়ে ভোটার, ভোটের আগে হঠাৎ উদয়? উত্তরপ্রদেশের SIR ঘিরেও বিতর্ক, কমিশন বলল…
১৬ লক্ষ ভুতুড়ে ভোটার, ভোটের আগে হঠাৎ উদয়? উত্তরপ্রদেশের SIR ঘিরেও বিতর্ক, কমিশন বলল…
CEC Appointment Law: জ্ঞানেশ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই, CEC নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সর্বোচ্চ আদালত জানাল ...
জ্ঞানেশ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই, CEC নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সর্বোচ্চ আদালত জানাল ...
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget