এক্সপ্লোর

Delta variant : চিনে ফের ১৮টি রাজ্যে করোনা সংক্রমণ, ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা

চিনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। কমপক্ষে ১৮টি প্রদেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সেদেশের চিকিৎসা বিশেষজ্ঞরা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

বেজিং : চিনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। কমপক্ষে ১৮টি প্রদেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সেদেশের চিকিৎসা বিশেষজ্ঞরা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। রবিবার চিনের পাবলিক হেল্থের অফিসাররা বলেন, উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন যে সংক্রমণ দেখা যাচ্ছে তা আরও বেশি গুরুতর। গ্লোবাল টাইমস এমনই খবর করেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমণ রোধে যে ত্রুটি রয়েছে তা কাটিয়ে ওঠার জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। এর পাশাপাশি গণ টিকাকরণে জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁরা তুলে ধরেন।

চিনের মহামারী বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সংক্রমণ একদম প্রাথমিক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে গ্লোবাল টাইমস বলছে, চিনের ঝাঙ্গজিয়াজি শহরে রবিবার অন্ততপক্ষে আট আক্রান্তের হদিস পাওয়া গেছে। উল্লেখ্য, এই শহরটি চিনের হুনান প্রদেশে রয়েছে এবং অন্যতম পর্যটন কেন্দ্র।

রবিবার এক অনুষ্ঠানে বিশেষজ্ঞ হং নাশান বলেন, ঝাঙ্গজিয়াজি শহরে যে সংক্রমণ দেখা দিয়েছে তা ছোট ছোট শহরেও ছড়াবে কি না তা এখনও অজানা। তবে, পর্যটকদের গন্তব্য বেজিং, সিচুয়ান, লিওনিং ও জিয়াংসু সহ পাঁচটি প্রদেশের অন্তত সাতটি শহরে কোভিড সংক্রমণ দেখা গেছে।

ঝাঙ্গজিয়াজিকে কেন্দ্র করে এই সংক্রমণ ছড়িয়েছে। যা আবার নানজিং লুকু বিমানবন্দরের সঙ্গে সম্পর্কিত। যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট বলে নিশ্চিত। হং আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের আগমনে ক্লোজ কনট্যাক্টের ধারণা আরও জোরাল হয়েছে। এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংস্পর্শে এলে বিশেষ করে একই জায়গায়, একই বিল্ডিংয়ে বা চারদিনের মধ্যে যাঁরা সংস্পর্শে এসেছেন তাঁদের কথা বলা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার চিনে নতুন করে ৭৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ৩১ জুলাই পর্যন্ত চিনের ন্যাশনাল হেল্থ কমিশন, ৩১টি প্রদেশে ৯৩ হাজার ৫ জন আক্রান্ত এবং ৪ হাজার ৬৩৬ জনের মৃত্যুর খবর পেয়েছে। উল্লেখ্য, চিনের উহানে প্রথম করোনা ভাইরাসের হদিস মেলে। তা পর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget