এক্সপ্লোর

Covid 19 crisis : সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ : রাহুল

করোনা সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ বলে মত প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

দিল্লি : দেশজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। এর পাশাপাশি সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ বলে মত প্রকাশ করেন তিনি।

তাঁর অভিযোগ, কেন্দ্রের নিষ্ক্রিয়তার জন্য অনেক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। টুইটারে তিনি লেখেন, ভারত সরকার বুঝতে পারছে না। সম্পূর্ণ লকডাউন করাই করোনা সংক্রমণ রোখার একমাত্র পথ। এর সঙ্গে দুর্বল শ্রেণিকে ন্যূনতম আয় যোজনায় সুরক্ষা দিতে হবে।

২০১৯-এর লোকসভা নির্বাচনের ইস্তাহারে ন্যূনতম আয় যোজনার প্রস্তাব দিয়েছিলেন ওয়াইনাড়ের সাংসদ। শুধু তাই নয়, কেরলে সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি সেরাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে তাহলে এই প্রকল্প পরীক্ষা করে দেখা যেতে পারে। 

কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দি, ত্রুটিপূর্ণ GST লাগু এবং করোনা মহামারী থেকে ভারতের অর্থনীতিকে বাঁচানোর একমাত্র পথ এই ন্যূনতম আয় যোজনা।    

উল্লেখ্য, আজও দেশে করোনায় আক্রান্ত সাড়ে তিন লক্ষর বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। রবিবার ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ এবং শনিবার ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। 

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দৈনিক মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪১৭ জনের। রবিবার ৩ হাজার ৬৮৯ এবং শনিবার মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের। 

এদিকে করোনা মোকাবিলায় ইতিমধ্যেই অনেকই রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। আজই টুইট করে বিহারে লকডাউনের কথা জানান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী ১৫ মে পর্যন্ত সেরাজ্যে লকডাউন ঘোষিত হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে গোয়া। চলবে ১০ মে পর্যন্ত। গত রবিবারই লকডাউনের সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার। সেখান আগামীকাল থেকে ১৯ মে পর্যন্ত লকডাউন চলবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget