এক্সপ্লোর

COVID-19: সপ্তাহান্তে কার্ফু, ১১ শহরে কড়া করোনা বিধি জারি ত্রিপুরা সরকারের

প্রশাসন সূত্রে, আজ শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি কার্ফু।

আগরতলা: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আর তাই সপ্তাহান্তে কার্ফু জারি করল ত্রিপুরা সরকার। রাজ্য সরকার জানিয়েছে সপ্তাহান্তে কার্ফুর পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে করোনা সংক্রান্ত বিধি নিষেধ। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একাধিক এলাকা সহ ১১টি শহরে ২৩ জুলাই পর্যন্ত বিধি নিষেধ জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আজ শনিবার সকাল ৬টা থেকে জারি হয়েছে কার্ফু। সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে। গত কয়েক সপ্তাহে দেখা গিয়েছে, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে বাড়তে শুরু করেছে সংক্রমণ। আর তাই সতর্কতা অবলম্বনে কার্ফু জারি করেছে প্রশাসন। রানীবাজার, জিরনিয়া নগর, খোয়াই, ধরমানগর, বেলোনিয়া, অমরপুর নগর, কমলপুর নগর, পানিসাগর নগরের মতো ১১ শহরে দুপুর ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। রাজ্যের মুখ্যসচিব কুমার অলোক বলেন, "রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে করোনা বিধি জারি করা হয়েছে। সপ্তাহান্তে কার্ফু জারি এবং করোনা বিধি পালনই সংক্রমণ রোখার একমাত্র পথ।" রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্ধে ৬টা থেকে ভোর ৫টা জারি থাকবে নাইট কার্ফু।  উল্লেখ্য, ১৬ মে প্রথম শহরাঞ্চলে কার্ফু জারি করে প্রশাসন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। চোখ রাঙাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, করোনার থার্ড ওয়েভ অনিবার্য। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস। তাই, সংক্রমণ শৃঙ্খল রুখতে বিধি জারি প্রশাসনের। রাজ্যের শেষ পাওয়া করোনা রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার, ৩৬৫। মৃত্যু হয়েছে ৭১৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৩৯২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ১৮৮। রাজ্যে পজিটিভিটি রেট ৫.১৫ শতাংশ। সুস্থতার হার ৯৩.২১ শতাংশ। প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই ২৮ লক্ষ ৮ হাজার ৬৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যেও ২১ লক্ষ ২৬ হাজার ২০৮ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ়। দ্বিতীয় ডোজ় পেয়েছেন ৬ লক্ষ ৮২ হাজার ৪৫৩ জন।

 

সেরা শিরোনাম

Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
British Citizen Lalit Modi: আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি
আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget