এক্সপ্লোর

Covid Cases Spike: বিশ্বে ফের দাপট বাড়াচ্ছে ওমিক্রন, লকডাউন ফিরতে পারে মার্কিন মুলুকে

Lockdown may back in USA: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকোপের নেপথ্যে রয়েছে ওমিক্রন। কিন্তু ফের ফিরে আসছে মহামারী সতর্কতা। 

নয়া দিল্লি: ফের কি ফিরছে লকডাউনের দুঃসহ স্মৃতি? যেভাবে বাড়ছে করোনা ভাইরাস, এবার সেই প্রশ্নই উঠছে বারংবার। বেশ কিছুদিন অনেকটাই কমেছিল করোনা প্রকোপ। কিন্তু চিন ও দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে বাড়তে শুরু করে ভাইরাস দাপট। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকোপের নেপথ্যে রয়েছে ওমিক্রন। কিন্তু ফের ফিরে আসছে মহামারী সতর্কতা। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডাঃ অ্যান্টনি ফাউসি সতর্ক করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই লকডাউন ব্যবস্থা আরোপ করতে পারে, যদি দেখা যায় যে করোনা কেস ক্রমশ বাড়ছে।  তিনি বলেন, Omicron-এর BA.2 উপ-প্রজাতি শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। সংবাদসংস্থা সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে পরামর্শ দিয়েছিলেন যে মার্কিন নাগরিকরা সাধারণ জীবন এবং লকডাউনের মধ্যে জীবনযাপনের মধ্যে ফের টালমাটাল পরিস্থিতি হতে পারে।

শুধু চিন নয়, পশ্চিম ইউরোপেও নতুন করে প্রাদুর্ভাব তৈরি হয়েছে। উদ্বেগ বাড়িয়ে তুলছে চিনের পরিস্থিতি। এক বছরেরও বেশি সময় চিনে করোনায় মৃত্যু শূন্যই ছিল। কিন্তু ওমিক্রনে সে রেকর্ডেও ভাঙন। শনিবার শি জিনপিংয়ের দেশের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনার দাপটে দুজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ২৫ জানুয়ারি ২০২১-এ শেষ মৃত্যু দেখেছিল এই প্রদেশ। চিনে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮  জনের। শনিবারও চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই। 

এদিকে, ইজরায়েলে মিলল আরও এক ওমিক্রনের প্রজাতির হদিশ। ইজরায়েল সরকার ইতিমধ্যেই এই স্ট্রেন নিয়ে সতর্ক করেছে।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। খুব শীঘ্রই তারা এই প্রজাতি নিয়ে বিবৃতি দিতে পারে বলে সূত্রের খবর। 

নতুন এই স্ট্রেনটি ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি বলে খবর। ওমিক্রনের BA.1 এবং  BA.2 প্রজাতি মিলে এই নয়া স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা।                                                     

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘ভ্যানিশ কুমারকে ধরেছি, নামটা আমিই দিয়েছিলাম, দিল্লি টলমল’, শ্রীরামপুরে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার
‘ভ্যানিশ কুমারকে ধরেছি, নামটা আমিই দিয়েছিলাম, দিল্লি টলমল’, শ্রীরামপুরে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার
Kerala News : লটারি কেটে ৩০ কোটি টাকার পুরস্কার, ২০ জনকে দ্বিতীয় পুরস্কার কোটি টাকা করে
লটারি কেটে ৩০ কোটি টাকার পুরস্কার, ২০ জনকে দ্বিতীয় পুরস্কার কোটি টাকা করে
West Bengal Live Update: দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
Kunal Ghosh Attacked: উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget