এক্সপ্লোর

Covid19 Third Wave : অগাস্ট-সেপ্টেম্বরেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ !

শীঘ্রই আমাদের দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমনই আশঙ্কা রয়েছে। এরই মধ্যে সামনে একটি তথ্য। যাতে জানা গেছে, কবে তৃতীয় ঢেউ আসতে পারে।

নয়াদিল্লি : দ্বিতীয় ঢেউয়ের রেশই এখনও কাটেনি। তার মধ্যেই আসতে চলেছে তৃতীয় ঢেউ। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ঠিক কবে আছড়ে পড়তে চলেছে, তা নিয়ে মানুষের মনে আশঙ্কা এবং প্রশ্নের সীমা নেই। করোনার তৃতীয় ঢেউ কতটা ভয়ঙ্কর হবে, কাদের সংক্রমণের আশঙ্কা বেশি রয়েছে, ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আর কী কী করলে করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করা সম্ভব ইত্যাদি নানা প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে। সম্প্রতি এই প্রসঙ্গে একটি তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য অনুযায়ী, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে আমাদের দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সেপ্টেম্বরে এর মাত্রা আরও বাড়বে।

সম্প্রতি এসবিআই রিসার্চের প্রকাশিত 'কোভিড ১৯, দ্য রেস টু ফিনিশিং লাইন' প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, টিকাকরণই একমাত্র পথ এই মারণ রোগের হাত থেকে বাঁচার। এর পাশাপাশি আমাদের এটাও মনে রাখা দরকার যে, দ্বিতীয় ঢেউয়ের থেকে প্রায় ১.৭ গুণ বেশি মারাত্মক হতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। প্রসঙ্গত, আমাদের দেশে এখনও পর্যন্ত ৪.৬ শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। টিকার প্রথম ডোজ পেয়েছেন ২০.৮ শতাংশ মানুষ। যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে আমাদের দেশ টিকাকরণের দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। যেমন, আমেরিকায় টিকাকরণ হয়েছে ৪৭.১ শতাংশ মানুষের। ইংল্যান্ডে ৪৮.৭ শতাংশ মানুষের। ইজরায়েলে ৫৯.৮ শতাংশের। স্পেনে ৩৮.৫ শতাংশের। ফ্রান্সে ৩১.২ শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

এই প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্যকান্তি ঘোষ বলেন, "২১ অগাস্ট থেকে করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কার আরও একটা বড় বিষয় হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শেষ হওয়ার আগেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ।"

জানা গেছে, এখনও পর্যন্ত ১২টি রাজ্য থেকে করোনার ডেল্টা প্লাস প্রজাতির ৫১টি কেস শনাক্ত হয়েছে। যার বৃদ্ধি জুন মাসে বেশি ছিল। এই প্রসঙ্গে সৌম্যকান্তি ঘোষ আরও জানাচ্ছেন যে, 'করোনায় মৃত্যুর হাত থেকে বা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই রাস্তা। আর সেটা হল টিকাকরণ।' প্রসঙ্গত, ভারতে প্রত্যেকদিন প্রায় ৪০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজস্থান, দিল্লি, হিমাচলপ্রদেশ, কেরল এবং উত্তরাখণ্ডে ৬০ বছরের বেশি বয়স্কদের বেশিরভাগকেই করোনার দুটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে তামিলনাড়ু, পঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম, বিহার, ঝাড়খণ্ডে ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকাকরণের হার ততটাও বাড়েনি। এই সমস্ত রাজ্যে টিকাকরণের হার বাড়ানোর দরকার এখনই।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget