এক্সপ্লোর

Drones to carry Vaccines : শীঘ্রই ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পাঠানো হতে পারে ভ্যাকসিন

প্রত্যন্ত এলাকায় শীঘ্রই ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন পাঠানো হতে পারে। জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান।

নিউ দিল্লি : দেশের প্রত্যন্ত এলাকায় ভ্যাকসিন সরবরাহে নয়া পদক্ষেপ। শীঘ্রই ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন পাঠানো হতে পারে। শুধু তাই নয়, জীবনদায়ী ওষুধও পাঠানো হতে পারে ড্রোন উড়িয়ে। এর ফলে গতি পাবে টিকাকরণ কর্মসূচি। একথা জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ও ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন এর প্রধান এন কে আরোরা।

এই পরিস্থিতিতে ড্রোন ওড়ানো নিয়ে বিভিন্ন বিধি-নিষেধ শিথিল করছে ভারত। বিভিন্ন জায়গায় যাতে ভ্যাকসিন ও জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, ড্রোন ব্যবহার করে ভ্যাকিসনের সরবরাহের বিষয়ে কানপুর আই আই টি-র সঙ্গে যৌথভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। 

সূত্রের খবর, এনিয়ে তাদের গবেষণার নথি ইতিমধ্যেই জমা করেছে আই আই টি কানপুর। এন কে আরোরা জানিয়েছেন, গত বছর থেকে এনিয়ে প্রস্তুতি চলছে। ২০২০-র দ্বিতীয় অর্ধ থেকে পরীক্ষা শুরু হয়। কীভাবে প্রত্যন্ত এলাকায়(তা সে আদিবাসী অধ্যুষিত এলাকা হোক, উত্তর-পূর্ব বা পাহাড়ি এলাকা) তা পৌঁছে দেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। এইসব জায়গায় ভ্যাকসিন নিয়ে যেতে দীর্ঘ সময় লেগে যায়। তাছাড়া সেখানে খুব সংখ্যক মানুষ বসবাস করায় ভ্যাকসিনের সংখ্যাও কম থাকে।

তিনি আরও বলেন, বিষয়টির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য বিভিন্ন আই আই টি-র সঙ্গে যৌথভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। আমি খুশি যে, তার ফল পাওয়া গিয়েছে। যেখানে পৌঁছানো কষ্ট, সেইসব এলাকায় এবার আমরা পৌঁছে যাব। ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া দেখা গিয়েছে, জীবনদায়ী ওষুধও খুব অল্প সময়ে পৌঁছে দেওয়া যাবে।

প্রসঙ্গত, ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড দেওয়া হচ্ছে। এই তালিকায় নবতম সংযোজন রাশিয়ার স্পুটনিক ভি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন অন্যতম প্রধান হাতিয়ার। কিন্তু, ভ্যাকসিনের ঘাটতি থাকায় বিভিন্ন জায়গায় টিকাকরণ প্রক্রিয়া থমকে আছে। যদিও এই সংকট কাটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Bihar Shootout: পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget