এক্সপ্লোর

Covid stress and Health : আত্মহত্যার প্রবণতা বাড়ায় করোনার মানসিক চাপ, বলছে গবেষণা

শারীরিক, অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে করোনা। সাম্প্রতিক গবেষণা বলছে, কোভিডের মানসিক চাপে আত্মহত্যার প্রবণতা বাড়ছে অনেকেরই।

লন্ডন : শারীরিক, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে করোনা। সাম্প্রতিক গবেষণা বলছে, কোভিডের মানসিক চাপে আত্মহত্যার প্রবণতা বাড়ছে অনেকেরই।

করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে বিশ্বের। এই ওয়েভেই মৃতের সংখ্যা বেড়েছে সবথেকে বেশি। গবেষকরা বলছেন, সুস্থ হয়ে ওঠার পরও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন রোগীরা। সবথেকে খারাপ অবস্থা হচ্ছে তাঁদের ফুসফুসের। অনেক ক্ষেত্রে তিনমাস এমনকী ৯ মাস পরও সুস্থ হওয়া রোগীর ফুসফুসের অবস্থা স্বাভাবিক হচ্ছে না। এবার শারীরিকের সঙ্গে চিন্তা বাড়াচ্ছে মানসিক সমস্যা। 

সম্প্রতি কোভিড পরিস্থিতিতে কোন কোন চাপ মানুষকে আত্মহত্যায় প্ররোচনা জোগায়, তা নিয়ে একটি গবেষণা করে সোয়ানসি ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি ও ওয়েলসের এনএইচএস-এর গবেষকরা। যেখানে ১২,০০০ লোকের ওপর নজর রাখেন গবেষকরা। কিছু স্বেচ্ছাসেবীর মাধ্যমে ব্রিটেনের প্রথম লকডাউনের অভিজ্ঞতা জানাতে বলা হয় তাঁদের। পরবর্তীকালে সেই গবেষণাপত্রই 'আর্কাইভস অফ সুইসাইড রিসার্চ'-এ স্থান পায়।

গবেষণায় দেখা যায়, সামাজিক দূরত্ব, পারিবারিক সমস্যা, সম্পর্কের সমস্যা, প্রাচুর্যের অভাব, অর্থনৈতিক সমস্যার ফলে মানুষের আত্মহত্যার চিন্তা এসেছে। তবে সবার ক্ষেত্রেই এই ধরনের প্রবণতা দেখা যায়নি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, হাসিখুশি থাকেন ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা কম এমন ব্যক্তিদের মধ্যে লকডাউন সেরকম মানসিক চাপ সৃষ্টি করতে পারেনি।

এ প্রসঙ্গে সোয়নসি ইউনিভার্সিটির অধ্যাপক নিকোলা গ্রে বলেন, ''এই গবেষণার মাধ্যমে কোন মানসিক চাপ মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তা বুঝতে চেষ্টা করি আমরা। হতে পারে, এর মধ্যে লকডাউনের পর অনেক চাপ মানুষের কমে গেছে। হয়ত কিছু চাপ ভবিষ্যতেও থেকে যাবে।''

আত্মহত্যার প্রবণতার বিষয়ে কার্ডিফ ইউনিভার্সিটির রবার্ট স্নোডেন বলেন, ''অনেক ক্ষেত্রেই এই ধরনের চাপ সামলানো খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত সমাজের কথা চিন্তা করে এই সময় মানসিক চাপে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানো। যাতে এই পরিস্থিতি থেকে নিজেদের সামলে উঠতে পারেন তাঁরা।"

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget