এক্সপ্লোর

India Corona Update: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে কমল মৃত্যু সংখ্যা

Covid19 Update: মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮। অ্যাক্টিভ কেসের হার ০.৩১ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ৪.৯৪ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৬৪ শতাংশ।

নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Coronavirus) ওঠানামা চলছেই। এক লাফে অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা। যদিও কমেছে দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ১৩৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৫১৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার ৩৭। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৪১৯ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮। অ্যাক্টিভ কেসের হার ০.৩১ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ৪.৯৪ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৬৪ শতাংশ।

রাজ্যের করোনা আপডেট: এদিকে রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘণ্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৯১১ জন । মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৩। তার আগে সোমবার রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪৩৬জন। একদিনে বাংলায় কোভিডে ফের মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি বাড়ল পজিটিভিটি রেটও বাংলায়। বুধবারের বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্য গত ২৪ ঘণ্টায় ফের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশ।

এখনও কাটেনি করোনার (Corona) আতঙ্ক। দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। এই পরিস্থিতিতে নতুন আতঙ্কের নাম মাঙ্কি পক্স। মাঙ্কি পক্স (Monkey Pox) নিয়ে সতর্কতা জারি করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।  সব হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্‍সার প্রয়োজন হলে আলাদা বেড রাখা হয়েছে।  স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্‍সায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রতিটি জেলার অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বেড রেখে দিতে হবে। প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্ব তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে।

আরও পড়ুন: Monkey Pox In Delhi: মাঙ্কিপক্সে ফের নতুন সংক্রমণ দিল্লিতে, আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯

 

সেরা শিরোনাম

Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget