এক্সপ্লোর

Monkey Pox In Delhi: মাঙ্কিপক্সে ফের নতুন সংক্রমণ দিল্লিতে, আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯

Monkey Pox In Delhi:ফের মাঙ্কিপক্স সংক্রমিতের খোঁজ মিলল দিল্লিতে। এই নিয়ে দেশে সরকারি ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। রাজধানীর প্রশাসন সূত্রে খবর, নতুন আক্রান্ত নাইজেরিয়ার বাসিন্দা।

নয়াদিল্লি: ফের মাঙ্কিপক্স (monkeypox) সংক্রমিতের (case) খোঁজ মিলল দিল্লিতে (delhi)। এই নিয়ে দেশে সরকারি ভাবে আক্রান্তের (infection) সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। রাজধানীর প্রশাসন সূত্রে খবর, নতুন করে যে আক্রান্তের হদিশ মিলেছে তিনি নাইজেরিয়ার (nigeria) বাসিন্দা। বয়স ৩১ বছর। ভারতে এই প্রথম কোনও মহিলার দেহে মাঙ্কিপক্সের খোঁজ মিলল।

যা জানা গেল...
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আক্রান্তের হালে কোনও  বিদেশ সফরের রেকর্ড নেই। আপাতত জ্বর এবং ত্বকের সমস্যা নিয়ে দিল্লি সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 

কী পরিস্থিতি? 
এর আগে দিল্লিতে যে তিনটি ঘটনার হদিশ মিলেছিল, তার মধ্যে এক জন সুস্থ হয়ে গিয়েছেন। তাঁকে হাসপাতাল থেকে ছাড়াও হয়ে গিয়েছে। বাকি দুজনের এখনও চিকিৎসা চলছে। তার মধ্যেই আরও এক জন আক্রান্তের খবর। তবে দিল্লি প্রশাসনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মাঙ্কিপক্স সংক্রমণের জন্য পরিস্থিতি যাতে লাগামছাড়া না হয়ে যায় সে জন্য এর মধ্যে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। আইসোলেশন রুম তৈরি করা হয়েছে। সফদরজঙ্গ হাসপাতাল, আরএলএম হাসপাতাল এবং লেডি হারডিঞ্জ হাসপাতালের আইসোলেশন রুমগুলি কাজ করা শুরু করে দিয়েছে। 

মৃত্যু কেরলে...
গত শনিবার কেরলের ত্রিশূরে যে তরুণের মৃত্যু হয়েছিল, তাঁর নমুনায় মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে বলে দিন দুয়েক আগে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তার পর থেকে তীব্র আলোড়ন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই। মাঙ্কিপক্সের সংক্রমণেই কি প্রাণ হারিয়েছেন তরুণ নাকি মৃত্যুর অন্য কোনও কারণ ছিল? আলোচনা শুরু হয়ে গিয়েছে সর্বত্র। এমনিতে মাঙ্কিপক্স সংক্রমণে মৃত্যুহার খুব কম। কিন্তু ওই তরুণের মৃত্যু নিয়ে সরকারের তরফে উচ্চপর্যায়ের এনকোয়ারি হবে, জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ত্রিশূর জেলার পায়নুর এলাকার ওই বাসিন্দা। তার দিনচারেক পর, গত ২৬ জুলাই হঠাতই জ্বর আসে তাঁর। ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হয়েছিল তরুণের। ফলে পর দিন অর্থাৎ ২৮ জুলাই তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়।  দুদিন পরেই মারা যান তিনি। 

আরও পড়ুন:রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget