এক্সপ্লোর

Covid19 Vaccination Update: ১৩ দিনে ১০ কোটি টিকা, ৭০ কোটিরও বেশি মানুষের করোনার টিকাকরণ দেশে

এদিন টিকাকরণ নিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি লেখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আজ পর্যন্ত দেশে কোভিড টিকাকরণের ৭০ কোটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে।''

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় দেশে আজ পর্যন্ত ৭০ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ৫৪ কোটি মানুষকে প্রথম ডোজ ও প্রায় ১৭ কোটি দেশবাসী কোভিড টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। এ ছাড়াও শেষ ১৩ দিনে ১০কোটি মানুষের টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এদিন দেশের টিকাকরণের এই সাফল্য ট্যুইটারে তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি লেখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আজ পর্যন্ত দেশে কোভিড টিকাকরণের ৭০ কোটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এই স্মরণীয় মুহূর্তের জন্য স্বাস্থ্যকর্মী ও দেশের মানুষকে অভিনন্দন জানাই।''  

সোমবারই দেশে এক কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়ে ভারত। ১১ দিনে তিনবার এই নজির গড়ার সাক্ষী থেকেছে দেশ।দেশের কোভিড ভ্যাকসিনেশনের পরিসংখ্যান নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত প্রথম ১০কোটি টিকাকরণ করতে ৮৫দিন সময় নিয়েছে।পরবর্তীকালে ২০ কোটি ভ্যাকসিনেসনের সংখ্যা ছুঁতে ৪৫ দিন সময় নেয়। তৃতীয় ধাপে ৩০ কোটি টিকার সংখ্যা অতিক্রম করতে ২৯ দিন সময় লাগে।   

ধীরে ধীরে দেখা যায়, ক্রমশ কম দিনে বেশি সংখ্যায় দেশবাসীকে টিকা দেওয়া গিয়েছে। ৩০ কোটি থেকে ৪০ কোটি টিকাকরণের সংখ্যা ছুঁতে ২৪ দিন সময় নেয় দেশ। গত অগাস্টের ৬ তারিখ ৫০ কোটি ভ্যাকসিন দিতে সমর্থ হয় ভারত। এই ১০ কোটি ডোজ দিতে সময় লাগে ২০ দিন। যদিও এখান থেকে ৬০ কোটি ভ্যাকসিনের সংখ্যায় যেতে দেশের সময় লাগে ১৯ দিন। এবার সত্যিই রেকর্ড গড়েছে ভারত। মাত্র ১৩দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে। 

কদিন আগেও একদিনে এক কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল দেশবাসীকে।সেই সময় এই সাফল্যের জন্য ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী।যেখানে তিনি লেখেন, '' রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget