এক্সপ্লোর

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় তন্ময় ভট্টাচার্যকে ৩ মাসের জন্য সেন্সরের সিদ্ধান্ত সিপিএমের

সিপিএম সূত্রে খবর, এই সিদ্ধান্তের পাশাপাশি, কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেরও সমালোচনা করা হয় রাজ্য কমিটির বৈঠকে।

কলকাতা: বিধানসভা ভোটে বামেদের ভরাডুবির পর দলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় তন্ময় ভট্টাচার্যকে ৩ মাসের জন্য সেন্সর করল সিপিএম। সিপিএম সূত্রে খবর, এই সিদ্ধান্তের পাশাপাশি, কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেরও সমালোচনা করা হয় রাজ্য কমিটির বৈঠকে।

সম্প্রতি এবিপি আনন্দর অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হন দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। পরে সরব হন কান্তি গঙ্গোপাধ্যায়ও। ভোটের পর এদিনই প্রথম বৈঠকে বসে সিপিএমে রাজ্য কমিটি। সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্য কমিটির অধিকাংশ সদস্য প্রশ্ন তোলেন, হঠাৎ কেন আইএসএফ-এর সঙ্গে জোট? এনিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীর দিকেই আঙুল তোলেন তাঁরা। পাশাপাশি সূত্রের খবর, রাজ্য কমিটির অধিকাংশ সদস্য বলেন, ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ব্যঙ্গ-বদ্রুপ করা হয়েছে, তা ভালভাবে নেননি ভোটাররা। জোট নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এখনই জোট থেকে আইএসএফ-কে বাদ দেওয়ার প্রশ্ন নেই।

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতে দেখা যায় ধরাশায়ী পরিস্থিতি তিন দলের জোট সংযুক্ত মোর্চার। ঠিক কী বলেছিলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক? ওইদিনই ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে তন্ময় ভট্টাচার্য বলেন, “যেসব নেতারা উপর থেকে নির্দেশ দেয়, এই বিপর্যয়ের দায় তাদের নিতে হবে। আমার দলের যেসব নেতারা বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। রাস্তায় থাকি, তাদের হাতে জনতা জনার্দন ফুটো বাটি ধরিয়ে দিয়েছে। দলের সিস্টেম উলঙ্গ হয়ে গেছে। আদ্যিকালের ভাবনা ছেড়ে আরও অনেক সংস্কার দলে আসা প্রয়োজন।''

দলের ব্যর্থতার জন্য রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্যর সরব হওয়ার পরই তাঁর পথেই হাঁটেন আর এক প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্যে বিজেপিকে রুখে দেওয়ার জন্য তৃণমূলকে  কুর্নিশ জানিয়েছেন। রায়দিঘির প্রাক্তন বিধায়ক বলেন,  “বস্তুনিষ্ঠ অনুসন্ধান দরকার। গোল গোল কথা বললে হবে না। দায় নিতে হবে নেতৃত্বকেই।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
TMC Councilor Detained: আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
Electricity Crisis: হরমুজে সঙ্কট, গরমে চাহিদা বাড়বে প্রাকৃতিক গ্যাসের, ভারতে বাড়তে পারে বিদ্যুতের দাম?
হরমুজে সঙ্কট, গরমে চাহিদা বাড়বে প্রাকৃতিক গ্যাসের, ভারতে বাড়তে পারে বিদ্যুতের দাম?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget