এক্সপ্লোর

মৃত্যুভয়ে কান্না? প্রকাশ্যে এল কাঁদতে কাঁদতে ভারত সীমান্তে যাওয়া চিনা সেনার ভিডিও

চিন মনে করে, তাইওয়ান তাদের মূল ভূখণ্ডের অংশ, তা দরকারে বলপ্রয়োগে দখল করতে হবে। ভারতের মত তাইওয়ানের সঙ্গেও তাদের অশান্তি এই মুহূর্তে তুঙ্গে।

বেজিং: চিন ও তাইওয়ানি সংবাদমাধ্যমের মধ্যে অদ্ভুত ঝগড়াঝাঁটি শুরু হয়েছে। চিনের পিপলস লিবারেশন আর্মির একটি ভিডিও প্রকাশ করেছে তাইওয়ানি সংবাদমাধ্যম, তাতে দেখা যাচ্ছে, চিনা সৈন্যরা রীতিমত হাউহাউ করে কাঁদতে কাঁদতে দেশ পাহারা দিতে চলেছে। ওই সৈন্যরা যাচ্ছে চিন-ভারত সীমান্তে। পূর্ব চিনা প্রদেশ আনহুইয়ে একটি আঞ্চলিক নেটওয়ার্ক গত সপ্তাহে ভিডিওটি প্রকাশ করে। তাতে দেখা যায়, ইংঝু জেলার ফুইয়াং শহর দিয়ে সেনা বাস যাচ্ছে, তরুণ সেনারা বাসে বসে বিখ্যাত চিনা সামরিক গান গ্রিন ফ্লাওয়ার্স ইন দ্য আর্মি গাইতে গাইতে চলেছে কিন্তু অনেকেই কাঁদছে হাপুস নয়নে। এই ভিডিওটিই গোটা বিশ্বে প্রচার করেছে লিবার্টি টাইমস ও তাইওয়ান নিউজের মত কয়েকটি স্বাধীনতাকামী তাইওয়ানি সংবাদমাধ্যম, যারা চিন বিরোধী অবস্থানের জন্য খ্যাত। তারা এই কান্নাকে মৃত্যুভয় বলে ব্যাখ্যা করেছে, বলেছে, পূর্ব লাদাখে ভারতীয় সেনার সামনে চিনের যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, তাতে এ ধরনের কান্না তাদের সেনাদের পক্ষে স্বাভাবিক। ভিডিওটি টুইটার, ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে গিয়েছে, তাৎপর্যপূর্ণভাবে এটি ছড়িয়েছেন পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ। তিনি আবার লিখেছেন,আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চিন। সাহস রাখ। চিন মনে করে, তাইওয়ান তাদের মূল ভূখণ্ডের অংশ, তা দরকারে বলপ্রয়োগে দখল করতে হবে। ভারতের মত তাইওয়ানের সঙ্গেও তাদের অশান্তি এই মুহূর্তে তুঙ্গে।  তাইওয়ানি মিডিয়ার দাবি, এই সেনারা সম্ভবত কলেজের ছাত্র, এদের মধ্যে ৫ জন তিব্বতে স্বেচ্ছাসেবকের কাজও করেছে। তিব্বত লাদাখ সীমান্তে অবস্থিত, যেখানে গালওয়ান উপত্যকায় জুন মাসে ভারত-চিন রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে, চিনা সেনারা কীভাবে পাগলের মত কাঁদতে কাঁদতে পিএলএ-র গান গাইছে। যদিও চিনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের দাবি, তাইওয়ান ইচ্ছে করে চিনা সেনাদের একটি আবেগপূর্ণ ভিডিও নিয়ে মিথ্যে প্রচার করছে। ওই সেনারা সামরিক গান গাইতে গাইতে তাদের বাবা মা, পরিবারের লোকদের বিদায় জানাচ্ছিল, তাই তাইওয়ানের সংবাদমাধ্যম যা বলছে, তাদের মানসিক অবস্থা মোটেই তেমনটা ছিল না। যাঁরা এই ভিডিওটি রিপোস্ট করেছেন, তাঁরা অনেকেই ভারতের বাসিন্দা বলেও তাদের দাবি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia Conflict: LPG-বাহী আরও ২টি ভারতীয় জাহাজ পেরোচ্ছে হরমুজ প্রণালী...
West Asia Conflict: LPG-বাহী আরও ২টি ভারতীয় জাহাজ পেরোচ্ছে হরমুজ প্রণালী...
DA News: ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
DA News: ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
Pre Wedding Shoot: মন্দিরে প্রি-ওয়েডিং শ্যুট নিয়ে ধুন্ধুমার ! তুলকালাম ফটোগ্রাফারদের সঙ্গে, কী অভিযোগ ?
মন্দিরে প্রি-ওয়েডিং শ্যুট নিয়ে ধুন্ধুমার ! তুলকালাম ফটোগ্রাফারদের সঙ্গে, কী অভিযোগ ?
News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা

ভিডিও

Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
Afreen Begum:
Kunal Sarkar:
মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget