এক্সপ্লোর

Cyclone Biparjoy: বর্ষার আগমনে বাধা ঘূর্ণিঝড়! দক্ষিণ ভারতে বৃষ্টি হলেও, বাংলায় ঢুকতে হতে পারে দেরি

Weather Updates: উত্তর ভারত মহাসাগরে চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিল। মে-র শুরুতে ঘূর্ণিঝড় মোকা আবির্ভূত হয়।

নয়াদিল্লি: বর্ষা ঢোকার আগে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা (Monsoon in India)। আরব সাগরে বছরের প্রথম ঘূর্ণাবর্ত তৈরি হল। সেটি নিম্নচাপ থেকে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে (Cyclone Biparjoy)। এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব আবহাওয়ার উপরও পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেরল দিয়ে দেশে বর্ষা ঢোকে। কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে বর্ষণে কিছুটা হলেও প্রভাব পড়বে। আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে দক্ষিণ ভারত ছাড়িয়ে খুব বেশিদূর এগোতে পারবে না বর্ষা (Weather Updates)। 

উত্তর ভারত মহাসাগরে চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিল। মে-র শুরুতে ঘূর্ণিঝড় মোকা আবির্ভূত হয়। বঙ্গোপসাগর হয়ে সেটি মায়ানমার এবং বাংলাদেশের কিছু জায়গায় আছড়ে পড়ে। এবার পালা ঘূর্ণিঝড় বিপর্যয়ের। তবে ঘূর্ণিঝড় মোকার মতোই, ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব ভারতে তেমন পড়বে না বলে মনে করছেন আবহবিদরা।  

তবে ভারতীয় ভূখণ্ডে ঘূর্ণিঝড় বিপর্যয় তাণ্ডব না চালালেও, আবহাওয়া এর দ্বারা প্রভাবিত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। তাঁদের দাবি, আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে পশ্চিম উপকূলে আগত বর্ষার তেজ কিছুটা হলেও স্তিমিত হবে। যতটা বৃষ্টি হবে বলে ভাবা হয়েছিল, ততটা নাও হতে পারে। 

আরও পড়ুন: Lok Sabha Polls 2024 : BJP-র দিকে ঝুঁকছে পুরনো সঙ্গী JDS ? '২৪-এর নির্বাচনের আগে কোন পথে রাজনৈতিক সমীকরণ ?

এর প্রভাব পড়তে চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ের আবহাওয়ার উপরও। কৃষিকার্যের জন্য বিশেষ করে বৃষ্টির উপর নির্ভরশীল মহারাষ্ট্র। বৃষ্টির জলে জলাশয়গুলি ভরাট হলে, তা থেকেই সেচকার্য চলে। কিন্তু তেমন বৃষ্টি না হলে, সমস্যায় পড়বেন কৃষকরা। ভারতীয় আবহাওয়া দফতরের এক আধিকারিক জনিয়েছেন, এই ঘূর্ণবর্তের প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টি হলেও, বর্ষার গতিরুদ্ধ হতে পারে। বরং ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে বর্ষার আগমন ঘটবে পুরোদস্তুর।

এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, পাকিস্তানেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। বুধবর সকালে দক্ষিণ করাচি থেকে ১ হাজার ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান ছিল নিম্নচাপের। গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে সেটি। তবে সেটি দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। তাই তার প্রভাবে বিশেষ ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই ভারত, ওমান, ইরান এবং পাকিস্তানের মতো দেশে। তবে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল এলাকাগুলিতে নজরদারি চলছে।

তবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘন ঘন এমন ঘূর্ণিঝড় সৃষ্টির নেপথ্য়ে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে বলে মত বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget