এক্সপ্লোর

Lok Sabha Polls 2024 : BJP-র দিকে ঝুঁকছে পুরনো সঙ্গী JDS ? '২৪-এর নির্বাচনের আগে কোন পথে রাজনৈতিক সমীকরণ ?

JDS Update : তবে, কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়তে চলেছে এইচ ডি দেবগৌড়ার দল ?

নয়া দিল্লি : সদ্য কর্ণাটকে (Karnataka) ক্ষমতার পালাবদল হয়েছে। বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি সেরাজ্যের অন্যতম ক্ষমতাশালী আঞ্চলিক দল জনতা দল সেকুলার (JDS)। তার পর থেকেই বিজেপির (BJP) দিকে কিছুটা ঝুঁকে পড়েছে বিরোধী এই রাজনৈতিক দলটি ? অন্তত এমনই বলছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে তাদের প্রশ্ন, তবে, কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়তে চলেছে এইচ ডি দেবগৌড়ার দল ?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে মাত্র ১টিতে জয়লাভ করেছিল জেডিএস। আর এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনেও ভাল ফল করতে পারেনি তারা। রাজ্যে ২২৪টি আসনের মধ্যে মাত্র ১৯টিতে জয়ের মুখ দেখেছে তারা। অন্যদিকে, বিশাল জয় হাসিল করেছে কংগ্রেস। ক্ষমতাচ্যুত করেছে গেরুয়া শিবিরকে। ভোট-পর্বের শুরু থেকেই জেডিএস কিংমেকারের ভূমিকা নিতে পারে বলে যে জল্পনা শুরু হয়েছিল, সেই গুড়েও বালি পড়ে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জনাদেশের ভিত্তিতে কার্যত অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জেডিএস। যে দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও তাঁর পুত্র এইচ ডি কুমারস্বামী। তাঁরা মনে করছেন, যদি তাঁদের একসময়ের সঙ্গী-দল বিজেপির সঙ্গে তারা জোট বাঁধতে পারত তাহলে হয়তো কংগ্রেসকে পরাস্ত করে নিজেদের ভোটব্যাঙ্ক উদ্ধার করতে পারতো।

২০০৬ সালে কর্ণাটকে জোট সরকার গড়েছিল বিজেপি ও জেডিএস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী এবং উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। ২০ মাসের ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায়। তবে, দীর্ঘস্থায়ী হয়নি দুই দলের জোট । কারণ, জেডিএস কথামতো ক্ষমতা ছাড়েনি বিজেপিকে। তবে, একাধিক ইঙ্গিত মিলেছে যে, পুরনো সঙ্গী দলের দিকে ঝুঁকছে জেডিএস। 

তার মধ্যে উল্লেখযোগ্য হল, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়ানো দেবগৌড়ার। অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি যখন ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছে, তখন ভিন্ন অবস্থান নেন দেবগৌড়া। তিনি বলেন, "যে ক্ষতি হয়েছে তার পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন রেলমন্ত্রী। উনি ক্লানহীনভাবে কাজ করে যাচ্ছেন। তদন্ত শেষ হতে দিন। মন্ত্রী নিজের সেরাটা দিচ্ছেন এবং এই সময়ে তাঁর পদত্যাগ চাওয়াটা কোনও বুদ্ধিমানের কাজ নয়।" শুধু তা-ই নয়, '২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির জোট সম্ভাবনা নিয়ে গত মঙ্গলবারই সন্দেহ প্রকাশ করেন দেবগৌড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget