এক্সপ্লোর

Cyclone Tauktae: আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় তওতে; ধ্বংসলীলা মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকে

তওতে নামটি মায়ানমারের দেওয়া। মায়ানমার শব্দ ‘গেকো’ থেকেই এসেছে তওতে নামটি।

নয়াদিল্লি: শক্তি বাড়িতে পূর্ব-মধ্য আরব সাগরে আরও প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তওতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবারেই এটি গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে। শনিবার সন্ধেতে আরব সাগরের পূর্ব-মধ্যভাগের উপর অবস্থান করছিল এটি। তবে আর ১২ ঘণ্টার মধ্যেই অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আজ সকালেই গোয়া উপকূলে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে গোয়াতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কর্ণাটকের ৬টি জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় তওতে। প্রবল বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। মৃত্যু হয়েছে ৪ জনের। ৭৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত। কেরলেও শুরু হয়েছে ভারী বৃষ্টি। লন্ডভন্ড হয়ে গিয়েছে কর্ণাটক ও গোয়ার উপকূলবর্তী এলাকা।

উদ্ধারকার্যের জন্য ইতিমধ্যেই কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত এবং গোয়াসহ মোটা ৬ রাজ্যে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের এমন অদ্ভুতুরে নাম নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে। কে রাখল এমন নাম? নামের মানেই বা কী? 

নিয়ম অনুযায়ী, সাধারণত যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকার দেশগুলিই সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। সেই নামের তালিকা পাঠানো হয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (WMO/ESCAP) সংগঠনটির কাছে। সেই মতো বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে। বর্তমানে সংগঠনটির সদস্য-বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা-সহ ১৩টি দেশ। যেমন ভারতের তরফে নামের তালিকা পাঠায় আইএমডি বা মৌসম ভবন।

তওতে নামটি মায়ানমারের দেওয়া। মায়ানমার শব্দ ‘গেকো’ থেকেই এসেছে তওতে নামটি। যার মানে উচ্চস্বর যুক্ত টিকটিকি জাতীয় প্রাণী নামে পরিচিত। তাহলে কি ঘূর্ণঝড়ের নামকরণে কোনও নির্ণায়ক রয়েছে? এ ক্ষেত্রে নামকরণের সময়ে মনে রাখা হয় যেন নামটি সহজ, গ্রহণযোগ্য এবং স্থানীদের বোধগম্য হয়।

উল্লেখ্য, স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণঝড় তওতে। গতকালই বিপর্যয় মোকাবিলা নিয়ে আলোচনায় একটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তওতের প্রভাবে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে কেরল। অতিভারী বর্ষণে ভেঙেছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। SS

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget